শিরোনাম
সিলেট সীমান্তে ৪২ লাখ টাকার অবৈধ পণ্য জব্দ সিলেটে ডাবল মা/র্ডা/রের আ/সামী গ্রেফ/তার চতুর্থ দিনে ওয়েস্ট ইন্ডিজের দাপুটে শুরু ব্রাহ্মণবাড়িয়ায় কাফনের কাপড় মাথায় সড়ক-রেলপথ অবরোধ, বন্ধ সিলেটের ট্রেন চলাচল বিগত ১৭ বছর জিয়ার আদর্শ মুছে ফেলার ষড়যন্ত্র হয়েছে : এমপি লুনা জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করে অর্থনীতি পুনরুদ্ধার করতে হবে: বাণিজ্যমন্ত্রী সিলেটে মাদ্রাসাছাত্রকে ব/লাৎ/কারের অভিযোগ, ইমাম পলাতক সিলেটে মসজিদ কমিটির বিরোধে প্রাণ গেল সালিশ ব্যক্তিত্বের; আহত ১০ সিলেটে বিপুল পরিমাণ চো/রাচালানি পণ্য জব্দ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস: বাবা-মায়ের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

https://www.emjanews.com/

20412

sylhet

প্রকাশিত

০৮ নভেম্বর ২০২৬ ১৩:৫৪

সিলেট

গোয়াইনঘাটে জাতীয় সমবায় দিবস উদযাপন

প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৬ ১৩:৫৪

‘করব সমবায়, গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেটের গোয়াইনঘাটে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন করা হয়েছে। রোববার (৮ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় কার্যালয়ের যৌথ আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা সমবায় কর্মকর্তা মো. কপিল উদ্দিনের সভাপতিত্বে এবং উপজেলা সমবায় কার্যালয়ের সহকারী জিল্লুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শরীফ উদ্দিন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান গোলাম আম্বিয়া কয়েস, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. ফজলুল হক, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা উত্তম কুমার রায়, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ইন্দ্রজিৎ ভৌমিক, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা শাহিনুর সূচি, উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ের সহকারী শিক্ষা কর্মকর্তা মো. বশির শরীফ এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয়ের একাডেমিক সুপারভাইজার শ্যামল কুমার রায়।

এ সময় উপস্থিত ছিলেন দৈনিক ইত্তেফাকের গোয়াইনঘাট প্রতিনিধি মো. আলী হোসেন, গোয়াইনঘাট প্রেসক্লাবের সহসাধারণ সম্পাদক মিনহাজ মির্জা, উপজেলা রিপোর্টার্স ক্লাবের দপ্তর সম্পাদক মারযানুল আযহার জুনেদসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।

আলোচনা সভায় বক্তারা বলেন, সম্মিলিত প্রচেষ্টা ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন এবং স্বাবলম্বিতা অর্জনের অন্যতম কার্যকর মাধ্যম হচ্ছে সমবায়। দেশের আর্থসামাজিক উন্নয়ন, দারিদ্র্য বিমোচন ও কর্মসংস্থান সৃষ্টিতে সমবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এ জন্য সমবায় সমিতিগুলোকে আরও কার্যকর, স্বচ্ছ ও জবাবদিহিমূলক করে গড়ে তুলতে হবে।

তাঁরা আরও বলেন, সমবায়ের মূল শক্তি ঐক্য ও পারস্পরিক সহযোগিতা। সমবায়ের আদর্শ ও নীতিমালা অনুসরণ করে সম্মিলিত উদ্যোগের মাধ্যমে সমৃদ্ধ ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে এগিয়ে আসতে হবে।