শিরোনাম
সিলেটের সাবেক এমপি রনজিত সরকারসহ ১৯৫ জনকে আসামি করে মামলা সিলেটে পরকীয়ার অভিযোগে স্ত্রীকে হত্যা, স্বামী নাদেলের ফাঁসির আদেশ সিলেটে গেলো আরো ২ শিশুর প্রাণ সিলেট-ঢাকা মহাসড়কে দুর্ঘটনায় ডাক বিভাগের ৩ কর্মচারীর মৃত্যু সিলেটে ২৪ ঘণ্টায় পুলিশের জালে ২৯ জন বন্ধ ট্যানারি চালু করতে সহায়তা দেবে সরকার, মানতে হবে পরিবেশবিধি: বাণিজ্যমন্ত্রী নেত্রকোণায় ধর্ষিত ১২ বছরের শিশু, সিলেটে সন্তান জন্মদান: মাদ্রাসাশিক্ষকের মৃত্যুদণ্ড সিলেটে রনজিতের সভা: রিসোর্টের দুই কর্মীসহ আটক ৪ সারের ডিলার নিয়োগে স্বজনপ্রীতির অভিযোগ, সংসদে হট্টগোল জুড়ীতে নারী কনস্টেবলকে মুখ চেপে অপহরণের চেষ্টা, সিসিটিভিতে ধরা দুই তরুণ

https://www.emjanews.com/

20463

sylhet

প্রকাশিত

১১ নভেম্বর ২০২৬ ১৪:৩৫

সিলেট

ঢাকা-সিলেট মহাসড়কে বাস-পিকআপের সংঘ/র্ষে চালক নিহ/ত

প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬ ১৪:৩৫

হবিগঞ্জের মাধবপুরে ঢাকা-সিলেট মহাসড়কে যাত্রীবাহী বাস ও মালবাহী পিকআপের মুখোমুখি সংঘর্ষে মোহাম্মদ রিপন মিয়া (২৩) নামে এক পিকআপ চালক নিহত হয়েছেন।

মঙ্গলবার (১০ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার মীরনগর এলাকায় আকিজ ফ্যাক্টরির সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত রিপন মিয়া মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার সুরাবি গ্রামের সন্তোষ সাব্দাকরের ছেলে।

হাইওয়ে থানা পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা মেট্রো-ব-১৬-৭৯৯৬ নম্বরের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে ঢাকা মেট্রো-ন-১২-০২০১ নম্বরের মালবাহী পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপ চালক রিপন মিয়া গুরুতর আহত হন।

দুর্ঘটনার খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে তাঁকে উদ্ধার করেন। পরে তাঁকে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন। তবে হাসপাতালে নেওয়ার পথে রাত ১২টার পর তাঁর মৃত্যু হয়।

দুর্ঘটনাকবলিত বাস ও পিকআপ শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশের হেফাজতে রয়েছে।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিসুল হক পিকআপ চালকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্ঘটনার পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।