সিলেট মহানগরীতে ছিনতাইকারী ও কিশোর গ্যাং দমনে বিশেষ অভিযান চালিয়ে ৪০ জনকে আটক করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)।
বুধবার (১১ নভেম্বর) মহানগরীর বিভিন্ন থানা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
এসএমপি জানায়, মহানগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ নিয়ন্ত্রণ, ছিনতাইকারী দমন, মাদক নিয়ন্ত্রণ, কিশোর গ্যাংয়ের তৎপরতা ঠেকানো এবং নাগরিক নিরাপত্তা নিশ্চিত করতে এ বিশেষ অভিযান চালানো হয়েছে।
অভিযানে কোতোয়ালি মডেল থানা এলাকা থেকে ৮ জন, জালালাবাদ থানা এলাকা থেকে ৮ জন, এয়ারপোর্ট থানা এলাকা থেকে ৯ জন, দক্ষিণ সুরমা থানা এলাকা থেকে ৯ জন এবং শাহপরাণ (রহ.) থানা এলাকা থেকে ৬ জনকে আটক করা হয়।
আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে এসএমপি।
