শিরোনাম
শাবিপ্রবিতে ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে, স্বপ্ন দেখছে নতুন প্রজন্ম সিলেটের কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী সিলেটে সোমবার থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট সিলেটের শিক্ষার মান বাড়াতে সমন্বিত উদ্যোগের তাগিদ বাণিজ্যমন্ত্রীর হঠাৎ ঢাকায় পিটার হাস, সফর ঘিরে কৌতূহল সিলেটে বিপুল বি/স্ফো/রক জব্দ, চা বাগানে পালালেন জড়িতরা সিলেটের স্বাস্থ্যখাতে আসছে বড় পরিবর্তন, হবে একাধিক হাসপাতাল শতবর্ষে পা রাখছে এইডেড হাই স্কুল: আজ লোগো ও স্লোগান উন্মোচন শেখ হাসিনাকে ফেরাতে ঢাকা-দিল্লির গোপন আলোচনা চলছে: বিবিসি সিলেটে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, নতুন ভর্তি ১৬৮

https://www.emjanews.com/

20529

sylhet

প্রকাশিত

১৪ নভেম্বর ২০২৬ ১২:০১

আপডেট

১৪ নভেম্বর ২০২৬ ১৬:৩০

সিলেট

মাহদির বাড়িতে পেট্রলবো/মা নিক্ষেপের অভিযোগ, পুলিশ বলল বৈদ্যুতিক শর্ট সার্কিট

প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬ ১২:০১

হবিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের (বৈছাআ) সাবেক সদস্যসচিব মাহদী হাসানের বাড়িতে পেট্রলবোমা নিক্ষেপের অভিযোগ উঠেছে। এ ঘটনায় বাসার বিদ্যুতের মিটার ক্ষতিগ্রস্ত হয়েছে।

শুক্রবার (১৩ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে সদর উপজেলার গোপায়া ইউনিয়নের পশ্চিম ভাদৈ গ্রামে এ ঘটনা ঘটে।

তবে ঘটনাস্থল পরিদর্শন করে পেট্রলবোমা নিক্ষেপের কোনো আলামত পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ। তাদের দাবি, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

মধ্যরাতে ফেসবুক লাইভে এসে মাহদী হাসান অভিযোগ করেন, দুর্বৃত্তরা তাদের বসতঘরের টিনের চাল লক্ষ্য করে পরপর দুটি পেট্রলবোমা নিক্ষেপ করে।

এ ছাড়া তার ছোট চাচা আনোয়ার আলীর ঘরের বৈদ্যুতিক মিটার লক্ষ্য করে আরেকটি পেট্রলবোমা ছোড়া হয়। এতে মিটারটি পুড়ে যায়।

হবিগঞ্জ সদর মডেল থানার ওসি জাহিদুল হক বলেন, মাহদীর বাড়ির সামনের দিকে তার চাচার ঘরের বৈদ্যুতিক মিটার থেকে ব্যাটারিচালিত রিকশা চার্জ দেওয়া হয়। ওই মিটারে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

তিনি আরো বলেন, আগুন দেখে মাহদীসহ পরিবারের সদস্যরা ঘর থেকে বের হয়ে আসেন। তবে ফেসবুক লাইভে মাহদী পেট্রলবোমা নিক্ষেপের যে অভিযোগ করেছেন, ঘটনাস্থলে তার কোনো আলামত পাওয়া যায়নি। পেট্রলবোমা নিক্ষেপের ঘটনাও ঘটেনি বলে দাবি করেন তিনি।

সূত্র: কালেরকন্ঠ