শিরোনাম
সিলেটের কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী সিলেটে সোমবার থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট সিলেটের শিক্ষার মান বাড়াতে সমন্বিত উদ্যোগের তাগিদ বাণিজ্যমন্ত্রীর হঠাৎ ঢাকায় পিটার হাস, সফর ঘিরে কৌতূহল সিলেটে বিপুল বি/স্ফো/রক জব্দ, চা বাগানে পালালেন জড়িতরা সিলেটের স্বাস্থ্যখাতে আসছে বড় পরিবর্তন, হবে একাধিক হাসপাতাল শতবর্ষে পা রাখছে এইডেড হাই স্কুল: আজ লোগো ও স্লোগান উন্মোচন শেখ হাসিনাকে ফেরাতে ঢাকা-দিল্লির গোপন আলোচনা চলছে: বিবিসি সিলেটে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, নতুন ভর্তি ১৬৮ সিলেটে রিসোর্টকাণ্ড: দেশজুড়ে সাঁড়াশি অভিযানে আইনশৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা সংস্থা

https://www.emjanews.com/

20551

surplus

প্রকাশিত

১৪ নভেম্বর ২০২৬ ২০:৪৯

অন্যান্য

সিলেটের সমাজসেবী সন্তোষ কুমার ঘোষ আর নেই

প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬ ২০:৪৯

প্রয়াত সন্তোষ কুমার ঘোষ।

সিলেট নগরের পল্লবী আবাসিক এলাকা পনিটুলা নিবাসী বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবী সন্তোষ কুমার ঘোষ আর নেই।

শনিবার (১৪ নভেম্বর) দিনগত রাত ২টা ৪০ তিনি মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৮ বছর। তিনি স্ত্রী, ২ ছেলে, ১ মেয়ে, নাতিসহ অসংখ্য আত্মীয়-স্বজন, শুভাকাঙ্খী রেখে গেছেন।

ব্যবসায়ী ও সমাজসেবী সন্তোষ কুমার ঘোষ-এর মৃত্যুর খবরে পল্লবী আবাসিক এলাকা পনিটুলায় শোকের ছায়া নেমে আসে। তাকে শেষবারের মতো দেখতে আত্মীয়-স্বজন, প্রতিবেশীসহ শুভাকাক্সক্ষীরা প্রয়াত সন্তোষ কুমার ঘোষ-এর বাসায় সমবেত হন।

সন্তোষ কুমার ঘোষ দীর্ঘদিন ধরে কিডনি রোগ ও ডায়বেটিকস বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন। সন্তোষ কুমার ঘোষ-এর মরদেহ সিলেটের আল হারামাইন হাসপাতালে রাখা হয়েছে।

প্রয়াতের পারিবারিক সূত্রে জানা যায়- সন্তোষ কুমার ঘোষ-এর কানাডা প্রবাসী ছেলে, ছেলের বৌ ও নাতি বাংলাদেশে আসার পর তাঁর শেষকৃত্যানুষ্ঠান আগামী ১৬ নভেম্বর সোমবার সকাল ৯টায় সিলেট নগরের ব্রাহ্মণশাসন নয়াবাজার মহাশ্মশানে অনুষ্ঠিত হবে।

শেষকৃত্যানুষ্ঠানে সকলকে উপস্থিত থাকার জন্য পরিবারের পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।