শিরোনাম
সিলেটের কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী সিলেটে সোমবার থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট সিলেটের শিক্ষার মান বাড়াতে সমন্বিত উদ্যোগের তাগিদ বাণিজ্যমন্ত্রীর হঠাৎ ঢাকায় পিটার হাস, সফর ঘিরে কৌতূহল সিলেটে বিপুল বি/স্ফো/রক জব্দ, চা বাগানে পালালেন জড়িতরা সিলেটের স্বাস্থ্যখাতে আসছে বড় পরিবর্তন, হবে একাধিক হাসপাতাল শতবর্ষে পা রাখছে এইডেড হাই স্কুল: আজ লোগো ও স্লোগান উন্মোচন শেখ হাসিনাকে ফেরাতে ঢাকা-দিল্লির গোপন আলোচনা চলছে: বিবিসি সিলেটে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, নতুন ভর্তি ১৬৮ সিলেটে রিসোর্টকাণ্ড: দেশজুড়ে সাঁড়াশি অভিযানে আইনশৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা সংস্থা

https://www.emjanews.com/

20555

surplus

প্রকাশিত

১৪ নভেম্বর ২০২৬ ২১:৩০

অন্যান্য

শপলজিস্টের ড্রপশিপিং নিয়ে সিলেটে আলোচনা সভা অনুষ্ঠিত

প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬ ২১:৩০

ছবি: সংগৃহীত

সিলেটে শপলজিস্টের এসবিএল ড্রপশিপিং কার্যক্রম নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৩ নভেম্বর) সন্ধ্যা ৮টায় নগরীর পূর্ব জিন্দাবাজারের ফুড প্যারাডাইসে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত ছিলেন কোম্পানির উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) আরফান খান।

এ ছাড়া উপস্থিত ছিলেন বাংলাদেশ দোকান মালিক সমিতি, সিলেট জেলার মহাসচিব আব্দুর রহমান রিপন, সাংগঠনিক সম্পাদক নিয়াজ, শপলজিস্টের এসএমই হাসান আহমদ, পিএমই মমিন আহমেদ ও পিএমই সৈয়দ শোয়েব আহমেদসহ আরও অনেকে।

বক্তারা জানান, এসবিএল ড্রপশিপিং হলো শপলজিস্ট বাংলাদেশ লিমিটেড পরিচালিত এসবিএল ইকোসিস্টেমের একটি ই-কমার্স ব্যবসায়িক মডেল ও বিকাশ কর্মসূচি। এর মাধ্যমে উদ্যোক্তারা নিজেদের কাছে পণ্য মজুত না রেখেই অনলাইন দোকান চালু ও পরিচালনা করতে পারেন। অর্থাৎ পণ্য কেনা, সংরক্ষণ ও মজুতের জন্য আগাম বড় বিনিয়োগ ছাড়াই অনলাইন ব্যবসা শুরু করার সুযোগ তৈরি করে এ উদ্যোগ।

আলোচনা সভায় এসবিএল ড্রপশিপিংয়ের কার্যক্রম, ব্যবসায়িক সম্ভাবনা এবং নতুন উদ্যোক্তাদের জন্য এর সুযোগ নিয়ে আলোচনা করা হয়।