শিরোনাম
রোহিঙ্গা গণহত্যায় মায়ানমার দায়ী, আন্তর্জাতিক আদালতের রায় ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ পরিবহনে আগুন সিলেট সীমান্তে আটক বিএসএফ সদস্যের প্রবেশ নিয়ে ভারতের ব্যাখ্যা সিলেটের কোন ইউপিতে কবে ভোট: পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ ওসমানীসহ দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা জারি সিলেটে গা*নপাউডার দিয়ে ৪টি বাসে আ গু ন ‘মাথা তুলে দাঁড়ানোর আগেই প্রতিহত করতে হবে’: আওয়ামী লীগকে নিয়ে প্রধানমন্ত্রী সিলেট-৪ আসনের উন্নয়নে আরিফুল হকের বড় উদ্যোগ, ৯৯৩ কোটি টাকার প্রকল্প সিলেটে রনজিতের গোপন সভা: গ্রেপ্তার ২৬, তিনজনের রিমান্ড, ১১ জনকে জেলগেটে জিজ্ঞাসাবাদ তিনটি সুখবর: সিলেটবাসী পাচ্ছেন নতুন ট্রেন-সেতু-সড়ক

https://www.emjanews.com/

20717

economics

প্রকাশিত

১৯ নভেম্বর ২০২৬ ২১:১৮

অর্থনীতি

রমজানের আগেই বাজারে খেজুর পৌঁছাতে চান বাণিজ্যমন্ত্রী

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬ ২১:১৮

ছবি: সংগৃহীত

রমজানের কেনাকাটার চাপ শুরুর আগেই আগামী জানুয়ারির প্রথম দিকে দেশের খুচরা বাজারে পর্যাপ্ত খেজুরের সরবরাহ নিশ্চিত করতে চান বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। এ লক্ষ্যে আলজেরিয়ার সরকারি ও বেসরকারি খাত থেকে সরাসরি খেজুর আমদানির উদ্যোগ নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বাণিজ্য মন্ত্রণালয়ে বাংলাদেশে নিযুক্ত আলজেরিয়ার রাষ্ট্রদূত ড. আবদেল ওয়াহাব সাইদানির সঙ্গে বৈঠকে এ বিষয়ে আলোচনা করেন বাণিজ্যমন্ত্রী।

বৈঠকে খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, ভোক্তারা সাধারণত জানুয়ারির মাঝামাঝি থেকেই রমজানের কেনাকাটা শুরু করেন। তাই জানুয়ারির শুরুতেই খুচরা বাজারে পর্যাপ্ত খেজুর পৌঁছানো জরুরি। একই সঙ্গে সাশ্রয়ী দামে খেজুর সরবরাহ নিশ্চিত করতে হবে।

রাষ্ট্রদূত জানান, আলজেরিয়ায় বর্তমানে খেজুরের ভরা মৌসুম চলছে। দেশটিতে বিপুল পরিমাণ খেজুর মজুত রয়েছে। প্রতিযোগিতামূলক দামে খেজুর সরবরাহের প্রস্তাব ইতিমধ্যে আলজেরিয়ার কৃষি মন্ত্রণালয় পাঠিয়েছে। দেশটির একটি বেসরকারি রপ্তানিকারক প্রতিষ্ঠানও পরিবহন খরচসহ প্রতি কেজি ২ থেকে ৫ মার্কিন ডলারে খেজুর সরবরাহের প্রস্তাব দিয়েছে।

রাষ্ট্রদূতের মতে, আগামী সপ্তাহের মধ্যে প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করা গেলে ২০ থেকে ৩০ দিনের মধ্যে খেজুরের চালান বাংলাদেশের বন্দরে পৌঁছানো সম্ভব।

বৈঠকে বাংলাদেশের জ্বালানিমন্ত্রীর সাম্প্রতিক আলজেরিয়া সফরের প্রসঙ্গও উঠে আসে। এ সময় বাণিজ্যমন্ত্রী বলেন, জ্বালানি খাতে আলজেরিয়ার সঙ্গে দীর্ঘমেয়াদি সহযোগিতায় আগ্রহী বাংলাদেশ।

দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে পুরোনো বাণিজ্য চুক্তি নবায়ন এবং যৌথ অর্থনৈতিক কমিশন বা যৌথ বাণিজ্য কমিটি গঠনের বিষয়ে দুই পক্ষ একমত হয়। পাশাপাশি দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে যোগাযোগ বাড়াতে বাংলাদেশের এফবিসিসিআই ও আলজেরিয়ার চেম্বার অব কমার্সের মধ্যে সরাসরি যোগাযোগ স্থাপন এবং নিয়মিত বৈঠকের ওপর গুরুত্ব দেওয়া হয়।

বৈঠকে আলজেরিয়ায় হালাল পণ্য রপ্তানির নতুন নিয়ম তুলে ধরেন দেশটির রাষ্ট্রদূত। এ ছাড়া আগামী ৩ থেকে ৭ ডিসেম্বর আলজেরিয়ায় অনুষ্ঠেয় আন্তর্জাতিক হস্তশিল্প মেলায় বাংলাদেশের কারুশিল্পী ও উদ্যোক্তাদের অংশগ্রহণের আমন্ত্রণ জানান তিনি।

সম্ভাব্য অংশগ্রহণকারীদের তালিকা দ্রুত তৈরি করে পাঠাতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন বাণিজ্যমন্ত্রী।

বৈঠকে বাণিজ্য মন্ত্রণালয় ও আলজেরীয় দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।