https://www.emjanews.com/

20829

sylhet

প্রকাশিত

২৩ নভেম্বর ২০২৬ ১৯:১৩

সিলেট

সিলেটে ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার

প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬ ১৯:১৩

ছবি: সংগৃহীত

সিলেটে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের দুই নেতাকে গ্রেফতার করেছে শাহপরাণ (রহ.) থানা-পুলিশ।

গ্রেফতার ব্যক্তিরা হলেন শাহপরাণ থানাধীন জাহানপুর মেজরটিলা এলাকার মৃত আয়ান উদ্দীনের ছেলে ইয়ামিন আহম্মেদ (২৪) এবং বহর পশ্চিম আলবারাকা এলাকার মিজানুর রহমানের ছেলে রিফাত আহম্মেদ (২০)।

পুলিশ সূত্রে জানা গেছে, রোববার (২২ নভেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে শাহপরাণ থানাধীন বহর আবাসিক এলাকার বিআইডিসি পয়েন্টে অভিযান চালিয়ে তাঁদের গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, গত ১৮ নভেম্বর রাত সোয়া ৯টার দিকে সুরমা বাইপাস সড়কের হৈরখাল ব্রিজ এলাকায় নাশকতার ঘটনা ঘটে। এ সময় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ৬০ থেকে ৭০ জন নেতা-কর্মী ও সহযোগী দেশীয় অস্ত্র, লাঠি ও ইটের টুকরা নিয়ে সেখানে জড়ো হন। তাঁরা উসকানিমূলক স্লোগান দিয়ে সড়ক অবরোধ করেন এবং যানবাহন ভাঙচুরসহ নাশকতা সৃষ্টি করেন।

এ ঘটনায় শাহপরাণ থানায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় সন্দেহভাজন হিসেবে ইয়ামিন ও রিফাতকে গ্রেফতার করা হয়েছে।

সিলেট মহানগর পুলিশের মিডিয়া শাখা জানায়, গ্রেফতার দুজনকে আদালতে সোপর্দ করা হয়েছে।