শিরোনাম
ঘুমন্ত স্বামীকে শিল দিয়ে আঘাত, পাঁচ দিন পর ওসমানী হাসপাতালে মৃত্যু পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি নিয়ে সমঝোতা হয়নি, মঙ্গলবার ফের বৈঠক সিলেট বিআরটিএতে দুদকের অভিযান, ফিটনেস নবায়নে হয়রানি-ঘুষ মায়ের ওপর হামলার জেরে ছুরিকাঘাতে চাচাতো ভাইকে খুন নোট-গাইড বই ছাপা ও বাঁধাই বন্ধের নির্দেশ সিলেটে ইসিএ এলাকায় অভিযান, ১৭ লিস্টার মেশিন ও তিনটি জেনারেটর ধ্বংস সিলেটে বিএনপির নেতাকর্মীদের সোচ্চার হওয়ার আহ্বান মন্ত্রী আরিফুলের ২২ বছর পর সুনামগঞ্জে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান দুই দিনের সফরে সিলেটে মন্ত্রী আরিফুল হক চৌধুরী জ্বালাও পোড়াও করে বাংলাদেশের ক্ষমতা দখলের স্বপ্ন দেখা বোকামি: এমপি লুনা

https://www.emjanews.com/

20832

sylhet

প্রকাশিত

২৩ নভেম্বর ২০২৬ ১৯:৫৩

সিলেট

ঘুমন্ত স্বামীকে শিল দিয়ে আঘাত, পাঁচ দিন পর ওসমানী হাসপাতালে মৃত্যু

প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬ ১৯:৫৩

ছবি: সংগৃহীত

হবিগঞ্জের মাধবপুরে স্ত্রীর পাথরের শিলের আঘাতে গুরুতর আহত মামুন মিয়া (৩২) মারা গেছেন। পাঁচ দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে সোমবার (২৩ নভেম্বর) দুপুরে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত মামুন মিয়া উপজেলার বহরা ইউনিয়নের শ্রীধরপুর গ্রামের কাউছার আহমেদের ছেলে। তাঁর স্ত্রী মমতা বেগম (২৫) উপজেলার চৌমুহনী ইউনিয়নের কমলপুর গ্রামের শফিক মিয়ার মেয়ে। প্রায় ছয় বছর আগে প্রেমের সম্পর্কের সূত্র ধরে তাঁদের বিয়ে হয়। তাঁদের সংসারে এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বুধবার (১৮ নভেম্বর) ভোররাতে শ্রীধরপুর গ্রামের বাড়িতে পারিবারিক বিরোধের জেরে ঘুমন্ত স্বামী মামুন মিয়াকে পাথরের শিল দিয়ে মাথা, মুখমণ্ডলসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন মমতা বেগম।

গুরুতর আহত মামুনকে প্রথমে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাঁকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় সোমবার দুপুরে তাঁর মৃত্যু হয়।

এ ঘটনায় গত শুক্রবার (২০ নভেম্বর) এক আত্মীয়ের বাড়ি থেকে মমতা বেগমকে আটক করে পুলিশ। পরদিন শনিবার তাঁকে হবিগঞ্জের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে তিনি জবানবন্দি দেন। জবানবন্দি গ্রহণ শেষে আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আদালতে দেওয়া জবানবন্দিতে মমতা বেগম দাবি করেন, বিয়ের পর থেকে স্বামীর শারীরিক ও মানসিক নির্যাতনে তিনি অতিষ্ঠ ছিলেন। তাঁদের শিশুসন্তানদেরও হত্যার হুমকি দেওয়া হতো বলে দাবি করেন তিনি। নির্যাতন সহ্য করতে না পেরে এ ঘটনা ঘটিয়েছেন বলে জবানবন্দিতে উল্লেখ করেন মমতা।

ওসি মো. সোহেল রানা বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। মমতা বেগমকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।