শিরোনাম
সিলেটে ১,৩৫৩ এইচএসসি পরীক্ষার্থীর ফল পরিবর্তন সাবেক শিক্ষামন্ত্রী নাহিদের জামিন আবেদন নাকচ প্রধানমন্ত্রীর সফর ঘিরে সুনামগঞ্জে প্রস্তুতি শুরু ঘুমন্ত স্বামীকে শিল দিয়ে আঘাত, পাঁচ দিন পর ওসমানী হাসপাতালে মৃত্যু পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি নিয়ে সমঝোতা হয়নি, মঙ্গলবার ফের বৈঠক সিলেট বিআরটিএতে দুদকের অভিযান, ফিটনেস নবায়নে হয়রানি-ঘুষ মায়ের ওপর হামলার জেরে ছুরিকাঘাতে চাচাতো ভাইকে খুন নোট-গাইড বই ছাপা ও বাঁধাই বন্ধের নির্দেশ সিলেটে ইসিএ এলাকায় অভিযান, ১৭ লিস্টার মেশিন ও তিনটি জেনারেটর ধ্বংস সিলেটে বিএনপির নেতাকর্মীদের সোচ্চার হওয়ার আহ্বান মন্ত্রী আরিফুলের

https://www.emjanews.com/

20838

national

প্রকাশিত

২৩ নভেম্বর ২০২৬ ২০:৫৬

জাতীয়

প্রধানমন্ত্রীর সফর ঘিরে সুনামগঞ্জে প্রস্তুতি শুরু

প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬ ২০:৫৬

প্রধানমন্ত্রী তারেক রহমান।

আগামী ১২ ডিসেম্বর সুনামগঞ্জ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরকালে তিনি জেলা শহরের স্টেডিয়ামে আয়োজিত ঐতিহ্যবাহী কুস্তিসহ বিভিন্ন খেলাধুলা উপভোগ করবেন। পাশাপাশি সুনামগঞ্জ সদর উপজেলায় ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন।

সোমবার (২৩ নভেম্বর) বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল।

প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে এর আগে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হকের সভাপতিত্বে সভায় সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল ছাড়াও সুনামগঞ্জের তিন সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলন, অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল ও মোহাম্মদ কয়ছর আহমদ উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সফরকালে প্রধানমন্ত্রী জেলা শহরের স্টেডিয়ামে সুনামগঞ্জের ঐতিহ্যবাহী কুস্তিসহ বিভিন্ন খেলাধুলা উপভোগ করবেন এবং বক্তব্য দেবেন। পরে সুনামগঞ্জ সদর উপজেলায় ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন।

প্রধানমন্ত্রীর সফর ঘিরে সুনামগঞ্জ জেলা প্রশাসন ইতোমধ্যে প্রস্তুতি শুরু করেছে। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মতিউর রহমান খান জানান, আগামী ১২ ডিসেম্বর প্রধানমন্ত্রী সুনামগঞ্জে আসছেন বলে নিশ্চিত করা হয়েছে। সফর সফল করতে জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে।

সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল বলেন, বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর সুন্দর ও সফলভাবে আয়োজনের লক্ষ্যে সোমবার বিকেলে ক্রীড়া মন্ত্রণালয়ে প্রস্তুতি সভা হয়েছে। প্রধানমন্ত্রীকে বরণ করতে সুনামগঞ্জবাসী প্রস্তুত রয়েছেন।