শিরোনাম
সিকৃবিসহ কৃষি গুচ্ছের ৯ বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন শুরু ‘ইলিয়াস আলীকে গুম করলাম, এখন এমন করলে হবে?’, ট্রাইব্যুনালে ফোনালাপের চাঞ্চল্যকর দাবি সিলেটে কক্সবাজারের সাবেক এমপি বদির ছেলে-দুই ভাই সহ চারজন আটক সিলেটে ছাত্রলীগের দুই নেতাকে ছিনতাই, বিএনপি নেতাসহ ৩০ জনের বিরুদ্ধে মামলা সিলেটে ধলাই নদীর পাড় কেটে বালু-পাথর উত্তোলন, ৪ জনের কারাদণ্ড সিলেটে বৃষ্টির পূর্বাভাস, কমছে তাপমাত্রা ঢাকা-রিয়াদ রুটে বিমানের ফ্লাইট ১৬ ডিসেম্বর পর্যন্ত স্থগিত এত দেরি করবেন কেন, চলে আসেন তাড়াতাড়ি: বাণিজ্যমন্ত্রী সিলেটে মশার যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে মশারি নিয়ে মিছিল সিলেটে পুলিশের মহড়া: আ/টক ৩৭

https://www.emjanews.com/

20884

sylhet

প্রকাশিত

২৫ নভেম্বর ২০২৬ ১৩:০৬

সিলেট

প্রেমের টানে সুনামগঞ্জে চীনা যুবক

প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬ ১৩:০৬

সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয়, বন্ধুত্ব থেকে প্রেম। সেই প্রেমের টানে সুদূর চীন থেকে বাংলাদেশে এসে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার তরুণী খুশবু বেগমকে বিয়ে করেছেন জাংলং নামে এক চীনা যুবক।

গত রোববার (২২ নভেম্বর) রাজধানী ঢাকায় এফিডেভিটের মাধ্যমে তাঁদের বিয়ে সম্পন্ন হয়। এর আগে ১৯ নভেম্বর বৌদ্ধ ধর্ম ত্যাগ করে ইসলাম গ্রহণ করেন জাংলং। বিয়ের পর মঙ্গলবার (২৪ নভেম্বর) নববধূকে নিয়ে ধর্মপাশার বৌলাম গ্রামে শ্বশুরবাড়িতে আসেন তিনি। ভিনদেশি যুবকের সঙ্গে স্থানীয় তরুণীর বিয়ের খবর ছড়িয়ে পড়লে এলাকায় কৌতূহল সৃষ্টি হয়।

খুশবু বেগম ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের বৌলাম গ্রামের মৃত হালিশ মিয়া ও হেনা আক্তারের ছোট মেয়ে। তাঁর স্বামী জাংলং চীনের আনহুই প্রদেশের চিন আন হুই সুসং কাউন্টির পুলিয়াং টাউনের ফ্রহিং ঝেন ক্সিং কমিউনিটির বাসিন্দা ঝং ইউং গেল ও হি ইউ ইয়িংয়ের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সামাজিক যোগাযোগমাধ্যম উইচ্যাটে পরিচয়ের পর খুশবু ও জাংলংয়ের মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে। একপর্যায়ে তাঁদের সম্পর্ক প্রেমে রূপ নেয়। সেই সম্পর্ককে পরিণতি দিতেই বাংলাদেশে আসেন জাংলং। পরে দুজন বিয়ের সিদ্ধান্ত নেন।

গত সোমবার রাতে বিষয়টি স্থানীয়ভাবে জানাজানি হলে বৌলাম গ্রামসহ আশপাশের এলাকায় এ নিয়ে আলোচনা শুরু হয়। মঙ্গলবার স্ত্রীকে নিয়ে শ্বশুরবাড়িতে পৌঁছান চীনা যুবক।

বিয়ের অনুভূতি জানতে চাইলে অনুবাদকের মাধ্যমে জাংলং বলেন, ‘আমি খুব খুশি খুশবুকে বিয়ে করে।’

অন্যদিকে খুশবু বেগম বলেন, ‘জাংলং খুবই ভালো মনের মানুষ। আমি তাকে জীবনসঙ্গী পেয়ে খুবই আনন্দিত।’

তবে তাঁদের এই আনন্দের পাশাপাশি পরিবারে রয়েছে কিছু শঙ্কাও। এ বিষয়ে খুশবুর মা হেনা আক্তার বলেন, ‘অভাবের সংসার। আমার মাইয়াডারে আমি বিয়া দিয়া দিলাম। জীবনডাতো অনিশ্চিত, কত কিছুই হইতে পারে। আল্লাহর জিম্মায় দিয়া দিলাম। কত জনেই কত কিছু কইতাছে।’

বিয়ের বিষয়টি নিশ্চিত করে পাইকুরাটি ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য শফিকুল ইসলাম বলেন, বৌলাম গ্রামের মৃত হালিশ মিয়ার মেয়ের সঙ্গে এক চীনা নাগরিকের এফিডেভিটের মাধ্যমে বিয়ে হয়েছে। ডিএসবি কাগজপত্র দেখে ওই চীনা নাগরিকের নাগরিকত্ব নিশ্চিত করেছে।