শিরোনাম
শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা ও প্রত্যর্পণ আলাদা বিষয়: ভারত সিলেটের বিদ্যুৎ বিতরণব্যবস্থা আধুনিকায়ন প্রকল্প একনেকে অনুমোদন বাল্যবিয়ে ও শিশুদের প্রতি সহিংস আচরণ সবচেয়ে কম সিলেটে কমলগঞ্জে হাজারো মানুষের মিলনমেলায় শেষ হলো মণিপুরিদের মহারাসলীলা সুনামগঞ্জসহ সাত জেলায় নতুন পুলিশ সুপার সিলেটে ৯০ কোটি টাকার চিকিৎসাকেন্দ্র দেখছে আলোর মুখ: বিল পাস সিলেট সীমান্তে বিপুল পরিমাণ চো/রাচালানি পণ্য জব্দ সিলেটে কেন এসেছিলেন বদির পরিবার: মিলছে চাঞ্চল্যকর তথ্য সিলেটে ছাত্রলীগের দুই নেতাকে ছিনতাই, বিএনপি নেতাসহ ৩০ জনের বিরুদ্ধে মামলা সিলেটে ধলাই নদীর পাড় কেটে বালু-পাথর উত্তোলন, ৪ জনের কারাদণ্ড

https://www.emjanews.com/

20897

sylhet

প্রকাশিত

২৫ নভেম্বর ২০২৬ ২০:০০

সিলেট

সিলেটে স্কুলে যাওয়ার পথে নিখোঁজ শিশু তীর্থ পাল

প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬ ২০:০০

তীর্থ পাল।

সিলেটের কেওয়াপাড়া এলাকার তীর্থ পাল নামে এক শিশু নিখোঁজ হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) দুপুর ১২টার দিকে স্কুলে পৌঁছে দেওয়ার পর থেকে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না।

পরিবারের সদস্যরা জানান, দুপুরে তীর্থকে স্কুলে পৌঁছে দিয়ে আসেন স্বজনরা। তবে সে স্কুলে প্রবেশ করেনি। এরপর থেকে তার খোঁজ পাওয়া যাচ্ছে না। পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি।

নিখোঁজ তীর্থ পালের বাবার নাম পিংকু কুমার পাল। তাদের বাড়ি সিলেটের কেওয়াপাড়া এলাকায়।

কোনো সহৃদয় ব্যক্তি তীর্থের সন্ধান পেলে অথবা তার বিষয়ে কোনো তথ্য জানতে পারলে ০১৬৭২৯০৬৬৫২ নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছে পরিবার।