শিরোনাম
সিলেটে কেন এসেছিলেন বদির পরিবার: মিলছে চাঞ্চল্যকর তথ্য সিকৃবিসহ কৃষি গুচ্ছের ৯ বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন শুরু ‘ইলিয়াস আলীকে গুম করলাম, এখন এমন করলে হবে?’, ট্রাইব্যুনালে ফোনালাপের চাঞ্চল্যকর দাবি সিলেটে ছাত্রলীগের দুই নেতাকে ছিনতাই, বিএনপি নেতাসহ ৩০ জনের বিরুদ্ধে মামলা সিলেটে ধলাই নদীর পাড় কেটে বালু-পাথর উত্তোলন, ৪ জনের কারাদণ্ড সিলেটে বৃষ্টির পূর্বাভাস, কমছে তাপমাত্রা ঢাকা-রিয়াদ রুটে বিমানের ফ্লাইট ১৬ ডিসেম্বর পর্যন্ত স্থগিত এত দেরি করবেন কেন, চলে আসেন তাড়াতাড়ি: বাণিজ্যমন্ত্রী সিলেটে মশার যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে মশারি নিয়ে মিছিল সিলেটে পুলিশের মহড়া: আ/টক ৩৭

https://www.emjanews.com/

20885

sylhet

প্রকাশিত

২৫ নভেম্বর ২০২৬ ১৩:৩৩

আপডেট

২৫ নভেম্বর ২০২৬ ১৩:৩৪

সিলেট

সিলেটে কেন এসেছিলেন বদির পরিবার: মিলছে চাঞ্চল্যকর তথ্য

প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬ ১৩:৩৩

সিলেট নগরীর একটি আবাসিক হোটেল থেকে কক্সবাজারের সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদির ছেলে, দুই ভাই ও তাঁর এক সহযোগীকে আটকের ঘটনায় নতুন তথ্য পাওয়া যাচ্ছে। পরিবার নিয়ে বেড়াতে আসার কথা বলা হলেও হোটেলে কক্ষ ভাড়া নেওয়ার ক্ষেত্রে নারীদের নাম ও জাতীয় পরিচয়পত্র ব্যবহারের অভিযোগ উঠেছে। মঙ্গলবার সকালে নারী, পুরুষ ও শিশুসহ ১৬ জনের একটি দল হোটেলটিতে উঠেছিল বলে জানিয়েছে হোটেল কর্তৃপক্ষ।

বুধবার (২৫ নভেম্বর) ভোর ৫টার দিকে নগরীর জল্লারপাড় এলাকার হোটেল গ্র্যান্ড প্যালেস থেকে তাঁদের আটক করে সিলেট মহানগর পুলিশ। আটক ব্যক্তিরা হলেন সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদির ছেলে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ঢাকা মহানগর উত্তর শাখার সাবেক সহ-সভাপতি শাওন আরমান, বদির ভাই আমিনুর রহমান আমিন ও আব্দুস শুক্কুর এবং টেকনাফ পৌরসভার কাউন্সিলর মোহাম্মদ হোসেন।

বুধবার দুপুরে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মুহাম্মদ মাঈনুল জাকির জানান, আটক চারজনকে কক্সবাজার জেলা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। পুলিশ তাঁদের নিয়ে কক্সবাজারের উদ্দেশে রওনা হয়েছে। তিনি নিজেও তাঁদের সঙ্গে ব্রাহ্মণবাড়িয়া পর্যন্ত গিয়েছিলেন।

অন্যদিকে, হোটেল কর্তৃপক্ষের দেওয়া তথ্যে জানা গেছে, মঙ্গলবার সকালে নারী, পুরুষ ও শিশুসহ ১৬ জনের একটি দল হোটেলটিতে ওঠে। পরে তাঁদের মধ্যে চারজনকে আটকের জন্য মঙ্গলবার দিবাগত রাত থেকে অভিযান শুরু করে পুলিশ। অভিযোগ রয়েছে, হোটেলে কক্ষ ভাড়া নেওয়ার ক্ষেত্রে নারীদের নাম ও জাতীয় পরিচয়পত্র ব্যবহার করা হয়েছিল। তবে এ বিষয়ে পুলিশের বিস্তারিত বক্তব্য পাওয়া যায়নি।

তাছাড়া গুঞ্জন উঠেছে তারা সিলেট সীমান্ত পেরিয়ে ভারত যাওয়ার পরিকল্পনা করেছিলেন। তবে ওসি মাঈনুল জাকির বলেন, এ ব্যাপারে আমাদের কাছে কোন তথ্য নেই। তাঁরা পরিবার নিয়ে সিলেটে ঘুরতে এসেছিলেন বলে ধারণা করা হচ্ছে।

পুলিশ সূত্রে জানা গেছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে কক্সবাজারে একটি মামলাসহ ঢাকায়ও মামলা রয়েছে। তাঁদের অবস্থান শনাক্ত করতে প্রযুক্তির সহায়তা নেওয়া হয়। গ্রেফতার এড়াতে তাঁরা বারবার অবস্থান পরিবর্তন করছিলেন বলেও পুলিশের দাবি। একপর্যায়ে হোটেলটিতে তাঁদের অবস্থান নিশ্চিত হয়ে অভিযান চালানো হয়।

মঙ্গলবার রাত ১২টার পর হোটেলটি ঘিরে রাখে কোতোয়ালি মডেল থানা পুলিশ ও মহানগর গোয়েন্দা পুলিশের সদস্যরা। রাত পৌনে ১টার দিকে শুরু হওয়া অভিযান চলে প্রায় পাঁচ ঘণ্টা। পরে ভোরে তাঁদের আটক করে থানায় নেওয়া হয়।

অভিযানের সময় তাঁদের কাছ থেকে কয়েকটি মুঠোফোন উদ্ধার করা হয়েছে। এসব মুঠোফোন ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানোর কথা জানিয়েছে পুলিশ।

উল্লেখ্য, বদির দুই ভাই আমিনুর রহমান ও আব্দুস শুক্কুরের বিরুদ্ধে এর আগে মাদক কারবারে সংশ্লিষ্টতার তথ্য পাওয়ার কথা জানিয়েছিল পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।