শিরোনাম
বাল্যবিয়ে ও শিশুদের প্রতি সহিংস আচরণ সবচেয়ে কম সিলেটে কমলগঞ্জে হাজারো মানুষের মিলনমেলায় শেষ হলো মণিপুরিদের মহারাসলীলা সুনামগঞ্জসহ সাত জেলায় নতুন পুলিশ সুপার সিলেটে ৯০ কোটি টাকার চিকিৎসাকেন্দ্র দেখছে আলোর মুখ: বিল পাস সিলেট সীমান্তে বিপুল পরিমাণ চো/রাচালানি পণ্য জব্দ সিলেটে কেন এসেছিলেন বদির পরিবার: মিলছে চাঞ্চল্যকর তথ্য সিলেটে ছাত্রলীগের দুই নেতাকে ছিনতাই, বিএনপি নেতাসহ ৩০ জনের বিরুদ্ধে মামলা সিলেটে ধলাই নদীর পাড় কেটে বালু-পাথর উত্তোলন, ৪ জনের কারাদণ্ড সিলেটে বৃষ্টির পূর্বাভাস, কমছে তাপমাত্রা ঢাকা-রিয়াদ রুটে বিমানের ফ্লাইট ১৬ ডিসেম্বর পর্যন্ত স্থগিত

https://www.emjanews.com/

20891

jobs

প্রকাশিত

২৫ নভেম্বর ২০২৬ ১৮:৩৬

চাকুরী

সুনামগঞ্জসহ সাত জেলায় নতুন পুলিশ সুপার

প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬ ১৮:৩৬

ছবি: সংগৃহীত

সুনামগঞ্জসহ দেশের সাত জেলায় নতুন পুলিশ সুপার (এসপি) নিয়োগ দিয়েছে সরকার। একই সঙ্গে এসপি পদমর্যাদার আরও সাত কর্মকর্তাকে পুলিশের বিভিন্ন ইউনিটে বদলি ও পদায়ন করা হয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেন মন্ত্রণালয়ের উপসচিব তৌছিফ আহমেদ। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, সুনামগঞ্জের নতুন পুলিশ সুপার (এসপি) হয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উপপুলিশ কমিশনার আমিরুল ইসলাম।

এ ছাড়া ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপপুলিশ কমিশনার মোহাম্মদ হারুন অর রশিদকে লালমনিরহাট এবং একই ইউনিটের উপপুলিশ কমিশনার মো. তৌহিদুল আরিফকে নড়াইলের পুলিশ সুপার করা হয়েছে।

আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসেরকে খুলনা জেলার দায়িত্ব দেওয়া হয়েছে। গাইবান্ধার পুলিশ সুপার মো. জসিম উদ্দীনকে ফেনী, এসআরইউ ঢাকার পুলিশ সুপার মোহাম্মদ কামরুল ইসলামকে গাইবান্ধা এবং পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) বিশেষ পুলিশ সুপার মো. ছুফি উল্লাহকে নওগাঁ জেলার পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে।

অন্যদিকে, সুনামগঞ্জের বিদায়ী পুলিশ সুপার আবু বসার মোহাম্মদ জাকির হোসেনকে ট্যুরিস্ট পুলিশের পুলিশ সুপার করা হয়েছে। লালমনিরহাটের পুলিশ সুপার মো. আসাদুজ্জামানকেও একই ইউনিটে বদলি করা হয়েছে।

খুলনার পুলিশ সুপার সরকার ওমর ফারুককে ঢাকার পুলিশ স্টাফ কলেজের পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে। ফেনীর পুলিশ সুপার মো. হাবীবুল্লাহকে খাগড়াছড়ির মহালছড়িতে ৬ এপিবিএনের ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের পুলিশ সুপার হিসেবে সংযুক্ত করা হয়েছে।

এ ছাড়া খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) উপপুলিশ কমিশনার মুহাম্মদ শাহনেওয়াজ খালেদকে রংপুর রেঞ্জ ডিআইজি কার্যালয়ের পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে। তিনি সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি পদমর্যাদায় রয়েছেন।

এপিবিএনের পুলিশ সুপার মো. আরেফিন জুয়েলকে সিএমপির উপপুলিশ কমিশনার এবং নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামকে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।