https://www.emjanews.com/

6848

sylhet

প্রকাশিত

০৩ জুলাই ২০২৫ ১৭:০৪

আপডেট

০৩ জুলাই ২০২৫ ১৭:১৬

সিলেট

সুনামগঞ্জ

শাল্লায় পুকুরে ডুবে দুই শিশুর মৃ ত্যু

প্রকাশ: ০৩ জুলাই ২০২৫ ১৭:০৪

ছবি: সংগ্রহ

সুনামগঞ্জের শাল্লা উপজেলায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার মির্জাকান্দা গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহতরা হলেন, উপজেলার সীমেরকান্দা গ্রামের সরাজ মিয়ার ছেলে আকিব মিয়া (৬) এবং মির্জাকান্দা গ্রামের কবির হোসেনের ছেলে তানভীর হোসেন (৫)। আকিব তার মামা লিল মিয়ার বাড়িতে বেড়াতে এসে তানভীরের সঙ্গে খেলছিল। খেলাধুলার একপর্যায়ে তারা পুকুরে পড়ে যায় বলে জানিয়েছেন স্থানীয়রা। তারপর কিভেবে তারা পুকুরে নেমেছে তা কেউ দেখেনি। 

আহত অবস্থায় তাদের উদ্ধার করে দ্রুত শাল্লা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

তানভীরের বাবা কবির হোসেন বলেন, ‘খেলার সময়ই হয়তো পানিতে পড়ে গিয়ে তাদের মৃত্যু হয়েছে। আকিব আমার ভাগ্নে। তাদের মৃত্যুতে আমি বাকরুদ্ধ ও মানসিকভাবে ভেঙে পড়েছি।’

শাল্লা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. রাজীব বিশ্বাস জানান, ‘শিশু দু’জনকে হাসপাতালে আনার আগেই তারা মারা গিয়েছিল।’

শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। পুলিশ ঘটনাস্থলে গিয়েছে।’