শিরোনাম
ঢাকের তালে শুরু শারদোৎসব, নিরাপত্তার চাদরে দেশজুড়ে দুর্গাপূজা সিলেটে রাত ৩টায় প্রকৌশলীর বাসায় ঢুকে বিএনপি নেতার চাঁদা দাবি! যাদুকাটা থেকে বালু উত্তোলনে হাইকোর্টের স্থগিতাদেশ ১৪৭ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর সিলেট যুব প্রশিক্ষণ কেন্দ্রে দুদকের অভিযান মালয়েশিয়ার শ্রমবাজার খুলছে, ১০ হাজার কর্মী যাবেন বিনা খরচে হবিগঞ্জ কারাগারে মাদক মামলার আসামির মৃত্যু, হত্যার অভিযোগ পরিবারের সিলেট-ঢাকা মহাসড়কে ট্রাকের ধাক্কায় প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর দেড় মাস সিলেট নগরীর যে স্থানে চলাচলে মানতে হবে বিশেষ নির্দেশনা নতুন করে যাচাই হবে জুলাইযোদ্ধাদের তালিকা, বাদ পড়াদের আবেদনের সুযোগ

https://www.emjanews.com/

17171

sylhet

প্রকাশিত

১৮ জুলাই ২০২৬ ১৩:০২

সিলেট

সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃ/ত্যু

প্রকাশ: ১৮ জুলাই ২০২৬ ১৩:০২

সিলেটে গত ২৪ ঘণ্টায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ও শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (১৮ জুলাই) বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিন থেকে এ তথ্য পাওয়া গেছে।

মারা যাওয়া তিন শিশু হলো- কামরুল, কৃষ্ণা ও নিহাদ। তাদের প্রত্যেকের বয়স ১০ মাসের নিচে। স্বাস্থ্য বিভাগ সূত্র জানিয়েছে, সাম্প্রতিক সময়ে সিলেটে হাম ও হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে ৯৯ জনে দাঁড়িয়েছে। তবে মারা যাওয়া শিশুদের সবার ক্ষেত্রে হাম নিশ্চিত হওয়া যায়নি; এদের মধ্যে চারজন ল্যাব-নিশ্চিত হামের রোগী ছিলেন এবং বাকিরা ছিলেন অত্যন্ত প্রবল উপসর্গযুক্ত সন্দেহভাজন রোগী।

বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছেন মোট ২৯৭ জন রোগী। গত ২৪ ঘণ্টায় নতুন করে কোনো ল্যাব-নিশ্চিত রোগী শনাক্ত না হলেও ল্যাবরেটরি পরীক্ষার অপেক্ষায় ভর্তি হয়েছেন আরও ৬৬ জন সন্দেহভাজন রোগী। চিকিৎসকরা বলছেন, শৈশবকালীন এই রোগের প্রকোপ রোধে টিকাদান ও সচেতনতার কোনো বিকল্প নেই।

বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে ১৮ জুলাই পর্যন্ত সিলেট বিভাগে মোট ৫৩৪ জন ল্যাব-নিশ্চিত হাম রোগী শনাক্ত করা হয়েছে। মাঠ পর্যায়ে টিকাদান কর্মসূচির পরিধি আরও বাড়ানোর পরিকল্পনা করছে স্থানীয় স্বাস্থ্য প্রশাসন।