বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কেন্দ্রীয় নেতারা সিলেটে এসে পৌঁছেছেন।
সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছলে সেখানে অভ্যর্থনা জানান বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জি. কে. গউছ, সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, কেন্দ্রীয় সদস্য আবুল কাহের শামীম, জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী ও মহানগর বিএনপি'র সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম।
কেন্দ্রীয় নেতৃবৃন্দ যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেকের আমন্ত্রণে এবং জেলা ও মহানগর বিএনপির আয়োজনে-দলের চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় আয়োজিত দোয়া মাহফিল, কর্মী সভা এবং জুলাই শহীদদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে।
