https://www.emjanews.com/

7127

sylhet

প্রকাশিত

১০ জুলাই ২০২৫ ২২:২৪

আপডেট

১১ জুলাই ২০২৫ ১৯:৩৭

সিলেট

সিলেট ইনক্লুসিভ স্কুলের বিজ্ঞান বিভাগে কেউ পাস করেনি

প্রকাশ: ১০ জুলাই ২০২৫ ২২:২৪

ছবি- সংগ্রহ

সিলেট ইনক্লুসিভ স্কুল অ্যান্ড কলেজের চলতি বছরের এসএসসি পরীক্ষার ফলাফল আশানুরূপ না হলেও মানবিক বিভাগে তুলনামূলক ভালো করেছে শিক্ষার্থীরা। তবে বিজ্ঞান বিভাগে কেউ পাস করতে পারেনি। উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে ২ জন বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থী পাস করেছে।

জেলা প্রশাসন, সমাজকল্যাণ অধিদপ্তর প্রতিবন্ধী ফাউন্ডেশনের তত্ত্বাবধানে পরিচালিত এই ইনক্লুসিভ শিক্ষাপ্রতিষ্ঠানটি মূলত রায়নগর সরকারি শিশু পরিবার (বালিকা), বাগবাড়ি সরকারি শিশু পরিবার (বালক) এবং বাইরের কিছু শিক্ষার্থীদের নিয়েই পরিচালিত হয়।

বছর মোট ২৯ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে মানবিক বিভাগে ছিল ২৩ জন এবং বিজ্ঞান বিভাগে জন। মানবিক বিভাগে ২২ জন শিক্ষার্থী পাস করলেও বিজ্ঞান বিভাগে কেউ উত্তীর্ণ হতে পারেনি।
বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য স্কুলে কোনো ল্যাব চালু না করাকেই দায়ী করেছেন নাম প্রকাশে অনিচ্ছুক শিক্ষকবৃন্দ। তবে বিজ্ঞান বিভাগের শিক্ষকদেরও ঠিকমতো পাঠদানে অমনোযোগিতার বিষয়টিও সামনে এসেছে।

স্কুলের প্রধান শিক্ষিকা ফারজানা ইশরাত জানান, ‘বিগত বছরগুলোতে আমাদের ফলাফল মোটামুটি ভালো ছিল। তবে এবার বিজ্ঞান বিভাগের সবাই ফেল করায় আমরা উদ্বিগ্ন। কেন এমন হলো, তা খতিয়ে দেখা হবে।তিনি আরও বলেন, ‘দুজন বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থী পাস করায় আমরা আনন্দিত, এটি আমাদের জন্য উৎসাহব্যঞ্জক।

জানা গেছে, শিক্ষক অপ্রতুলতার কারণে এ বছর ২০২৫-২৬ শিক্ষাবর্ষের কোন শিক্ষার্থী বিজ্ঞান বিভাগ নেয়নি।  

তবে প্রধান শিক্ষিকা আশাবাদ ব্যক্ত করেন, ভবিষ্যতে ফল আরও উন্নত করতে শিক্ষক-শিক্ষার্থীর মধ্যে আরও ঘনিষ্ঠ সমন্বয় করা হবে।