https://www.emjanews.com/

7137

national

প্রকাশিত

১১ জুলাই ২০২৫ ১১:৫২

আপডেট

১১ জুলাই ২০২৫ ১৭:৫৪

জাতীয়

২০৫০ সালের জনসংখ্যা হবে ৯৭০ কোটি

প্রকাশ: ১১ জুলাই ২০২৫ ১১:৫২

ছবি: সংগ্রহ

আজ বিশ্ব জনসংখ্যা দিবস। প্রতি বছর ১১ জুলাই বিশ্বব্যাপী পালিত হয় বিশ্ব জনসংখ্যা দিবস হিসেবে। ১৯৮৭ সালের এই দিনে পৃথিবীর জনসংখ্যা ৫০০ কোটির মাইলফলক অতিক্রম করে। সেই ঘটনার পরিপ্রেক্ষিতে ১৯৮৯ সালে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (UNDP) এই দিবসটি পালনের উদ্যোগ নেয়। উদ্দেশ্য- বিশ্বব্যাপী জনসংখ্যা বৃদ্ধি, পরিবার পরিকল্পনা, লিঙ্গসমতা, মাতৃস্বাস্থ্য, দারিদ্র্য নিরসন ও মানবাধিকারের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলোর প্রতি মানুষের সচেতনতা বৃদ্ধি করা।

জনসংখ্যা কেবল সংখ্যা নয়, এটি একটি দেশের সম্পদও হতে পারে-যদি তাকে যথাযথভাবে পরিকল্পিত ও সুস্থভাবে গড়ে তোলা যায়।

জাতিসংঘের হিসাব অনুযায়ী, ২০২১ সালের শেষ নাগাদ বিশ্বের জনসংখ্যা ছিল প্রায় ৭৮৭ কোটি ৫০ লাখ। এই সংখ্যা ২০৫০ সালের মধ্যে বেড়ে ৯৭০ কোটি ছাড়িয়ে যেতে পারে।

বাংলাদেশের বর্তমান জনসংখ্যা প্রায় ১৭ কোটি ১৩ লাখ (বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো, ২০২৪)। আয়তনের তুলনায় জনসংখ্যার ঘনত্ব বিশ্বের মধ্যে অন্যতম বেশি বাংলাদেশে। এ কারণে পরিবার পরিকল্পনা, স্বাস্থ্যসেবা, শিক্ষা ও কর্মসংস্থানের ক্ষেত্রে জনসংখ্যা এখন একটি গুরুত্বপূর্ণ নীতি নির্ধারক ইস্যু।

এই দিবসটি আমাদের স্মরণ করিয়ে দেয়-সুপরিকল্পিত জনসংখ্যা ব্যবস্থাপনা ছাড়া কোনো উন্নয়নই টেকসই নয়।