https://www.emjanews.com/

7208

sylhet

প্রকাশিত

১৩ জুলাই ২০২৫ ১১:১৭

আপডেট

১৩ জুলাই ২০২৫ ১১:৩১

সিলেট

সুনামগঞ্জ এনসিপির কমিটিতে নাম দেখে হতবাক বিএনপি নেতা হারুনুর

প্রকাশ: ১৩ জুলাই ২০২৫ ১১:১৭

সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া স্ট্যাটাস

সুনামগঞ্জ জেলা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর নবগঠিত কমিটিতে নিজের নাম যুগ্ম সমন্বয়কারী হিসেবে দেখে হতবাক হয়েছেন সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার বিএনপি নেতা মোহাম্মদ হারুনুর রশিদ। এ নিয়ে শনিবার রাতে তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি স্টেটাস দেন।

হারুনুর রশিদ লিখেন, 'এনসিপির সমন্বয়ক কমিটি প্রকাশ পেয়েছে কিছুক্ষণ আগে। আমি বিভিন্ন মাধ্যমে জানতে পারলাম যুগ্ম সমন্বয়ক হিসেবে আমার নাম ঘোষণা করা হয়েছে, যাহা শুনে হতবাক এবং বিস্মিত হয়েছি। বর্তমান কমিটির ব্যাপারে আমি কোনভাবেই অবগত নই। আমাকে দলে আসার জন্য নিমন্ত্রণ জানানো হয়েছিল ঠিকই, কিন্তু আমি কোনো মতামত দেইনি। ছাত্রদল থেকে আমার রাজনীতি শুরু হয়েছিল, অদ্যবধি আমি বিএনপির সাথে যুক্ত এবং ভবিষ্যতে দল পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই।,

তিনি আরও অনুরোধ জানান, বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি না করার জন্য।

উল্লেখ্য, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সুনামগঞ্জ জেলা শাখার ৩১ সদস্য বিশিষ্ট সমন্বয় কমিটি শনিবার রাতে ঘোষণা করা হয়।
এতে দেওয়ান সাজাউর রাজা চৌধুরী (সুমন রাজা), যিনি লোকসংগীত সাধক হাসন রাজার প্রপৌত্র, তাঁকে প্রধান সমন্বয়কারী হিসেবে মনোনীত করা হয়েছে।

কমিটির অনুমোদনপত্রে স্বাক্ষর করেন কেন্দ্রীয় এনসিপির সদস্য সচিব আখতার হোসেন এবং মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম।