https://www.emjanews.com/

7217

national

প্রকাশিত

১৩ জুলাই ২০২৫ ১৪:৪৬

আপডেট

১৩ জুলাই ২০২৫ ১৪:৫১

জাতীয়

দেশজুড়ে চিরুনি অভিযান শুরু

প্রকাশ: ১৩ জুলাই ২০২৫ ১৪:৪৬

সচিবালয়ে সাংবাদিকদের সাথে কথা বলছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। (ছবি: সংগৃহিত)

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে  সারা দেশে  শুরু হচ্ছে চিরুনি অভিযান। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী  রবিবার (১৩ জুলাই) সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে  এ তথ্য দেন। 
উপদেষ্টা বলেন, ‘জননিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর নজরদারি চালাবে। কোনো অপরাধী ও  বিশৃঙ্খলাকারীকে ছাড় দেওয়া হবে না। তবে আমরা সবাইকে স্মরণ করিয়ে দিতে চাই -আইন যেন কেউ নিজের হাতে তুলে না নেন। আইনশৃঙ্খলা বজায় রাখার দায়িত্ব রাষ্ট্রের।’

মিটফোর্ড হত্যাকাণ্ডের দ্রুত তদন্ত শুরু করা হয়েছে জানিয়ে তিনি  বলেন, এঘটনায়  ৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার ভিডিও ফুটেজ দেখে ৬ জনকে  শনাক্ত করা হয়েছে। অপরাধীদের কাউকে ছাড় দেওয়া হবে না। যারাই জড়িত থাকুক না কেন; তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
‘এসব ঘটনার সুষ্ঠু বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতকরণে সরকার কাজ করে যাচ্ছে। এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী অত্যন্ত তৎপর ও ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে অ্যাকশনে যাচ্ছে এবং অপরাধীদেরকে গ্রেপ্তার করছে।’

স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, ‘দেশে শান্তিশৃঙ্খলা বজায় রাখতে আমরা কোনো আপস করব না। জনগণের নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার।’