https://www.emjanews.com/

7223

sylhet

প্রকাশিত

১৩ জুলাই ২০২৫ ১৮:০২

আপডেট

১৪ জুলাই ২০২৫ ১১:৩৫

সিলেট

সিলেটে

চা দিতে দেরি, তরুণ খু.ন: প্রধান আসামী গ্রেফতার

প্রকাশ: ১৩ জুলাই ২০২৫ ১৮:০২

প্রধান আসামী আব্বাস

সিলেট নগরীর কাজির বাজার এলাকায় চা পরিবেশনে বিলম্ব হওয়ায় ২২ বছর  যুবক রোহানকে নৃশংসভাবে খুনের ঘটনায় প্রধান আসামী আব্বাসকে গ্রেফতার করেছে পুলিশ। এর আগে নিহতের ভাই রেজু মিয়া আব্বাসকে প্রধান আসামী করে ৫ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত আরো ২/৩ জনের বিরুদ্ধে কোতোয়ালী থানায় হত্যা মামলা দায়ের করে।মামলা দায়েরের পরই পুলিশ অভিযান চালিয়ে প্রধান আসামী আব্বাসকে গ্রেফতার করে।

বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ জিয়াউল হক। বাকী আসামীদের ধরতে অভিযান চলছে বলে জানান তিনি। 

দিনার আহমেদ রোহান দক্ষিণ সুমার জালালপুর ইউনিয়নের সব্দলপুর গ্রামের মৃত তখলিছ মিয়ার ছেলে। সে কাজির বাজারের একটি চায়ের দোকানে কর্মচারী হিসেবে কাজ করতো। রোববার সকালে সেই চায়ের দোকানে চা দিতে দেরী হওয়ায় আব্বাসের সাথে কথা কাটাকাটি হয় দিনার আহমদ রোহানের। কিছুক্ষণ পর আব্বাস তার ছেলেসহ কয়েকজন সহযোগী নিয়ে ফের দোকানে এসে রোহানকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।গুরুতর আহত অবস্থায় রোহানকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশের সুরতহাল প্রতিবেদনে নিহতের শরীরে চারটি ছুরিকাঘাতের চিহ্ন পাওয়া গেছে বলে  জানা যায়।