ছবি- সংগ্রহ
বিদ্যুতের সার্ভার কিছুক্ষণ আগে চালু হয়েছে। যথারীতি রিচার্জ চলছে। ফলে ২৪ ঘন্টা পর সিলেটের প্রিপেইড মিটারের কিছু গ্রাহক দুর্ভোগ থেকে মুক্তি পান।
পিডিবি জানায়, পুরাতন মিটারে নানা জটিলতা থাকায় চলতি মাস থেকেই তা পরিবর্তনের কাজ শুরু করে বিদ্যুৎ বিভাগ। শনিবার দুপুর থেকে বন্ধ হয়ে যায় পুরাতন মিটারের রিচার্জ সার্ভার। ফলে নতুন করে রিচার্জ না হওয়ায় বন্ধ হয়ে যায় বিদ্যুৎ সরবরাহও। এ অবস্থায় ভুক্তভোগীদের নতুন মিটার প্রদান করে পরিস্থিতি স্বাভাবিকের চেষ্টা করে।
পিডিবি, বিক্রয় বিতরণ-২ এর নিনির্বাহী প্রকৌশলী শামছ-ই-আরেফিন বলেন, এই সার্ভার ঢাকা থেকে নিয়ন্ত্রণাধীন। সেখানে গতকালই যোগাযোগ করা হয়েছে। সেখানেও কাজ চলছে। বিকেলেই সচল হয় সার্ভার।
রবিবার (১৩ জুলাই) থেকে নগরীর বিভিন্ন এলাকায় ৭ ও ১৪ নং সিরিয়ালের মিটারগুলোতে সমস্যা দেখা দেয়। এই দুটি সিরিয়ালের প্রিপেইড মিটার ব্যবহারকারীদের জন্য বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েন। বিশেষ করে উপশহর, পূর্ব জিন্দাবাজার, বারুতখানা ও পূর্ব শাহী ঈদগাহ এলাকার প্রিপেইড মিটার ব্যবহারকারীরা রিচার্জ করতে পারেননি।
সোমবার উপশহর বিদ্যুৎ অফিসে সকাল থেকে ভিড় করেন অসংখ্য গ্রাহক। ক্ষোভে-বিক্ষোভে ফেটে পড়েন তারা। তাদেরকে কোনো রকমের সমাধান দেওয়া হচ্ছে না অফিস থেকে। শুধু মিটার পরিবর্তনের ফরম ধরিয়ে দেওয়া হয়। গ্রাহকদের ক্ষোভ প্রশমিত করতে অফিসে সেনা ও পুলিশ মোতায়েন করা হয়।
