https://www.emjanews.com/

7360

sylhet

প্রকাশিত

১৭ জুলাই ২০২৫ ১৬:৩১

আপডেট

১৭ জুলাই ২০২৫ ১৬:৪৪

সিলেট

শাহপরাণে চাঁদা দাবির অভিযোগে যুবক গ্রেফতার

প্রকাশ: ১৭ জুলাই ২০২৫ ১৬:৩১

ছবি: সংগ্রহ

সিলেটের শাহপরাণ (রহঃ) থানা এলাকায় নির্মাণাধীন একটি বাড়ি থেকে চাঁদা দাবির অভিযোগে সাহাদত ইসলাম সুমন (৩২) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৬ জুলাই) রাত ১১টার দিকে মেজরটিলা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। অভিযানে নেতৃত্ব দেন থানার এসআই (নিঃ) সুব্রত চৌধুরী।
পুলিশ জানায়, শাহপরাণ থানাধীন দেবপুর মৌজার স্বপ্নপুরী আবাসিক এলাকায় বসবাসরত দুবাই প্রবাসী ঝিন্টু চন্দ (৫৫) ২০১৩ সালে ৪ শতাংশ জমি ক্রয় করেন। সম্প্রতি তিনি সেখানে বাড়ি নির্মাণ শুরু করলে পশ্চিম ভাটপাড়া, ইসলামপুর এলাকার মৃত আবুল কালামের ছেলে সাহাদত ইসলাম সুমন একাধিকবার তার কাছে ৩০ হাজার টাকা চাঁদা দাবি করেন। চাঁদা না দিলে নির্মাণকাজ বন্ধ করে দেওয়ার হুমকিও দেন তিনি।
ভুক্তভোগীর লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ অভিযানে নামে এবং সাহাদতকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে শাহপরাণ (রহঃ) থানায় দ্রুত বিচার আইনের ৪ ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে।
আসামিকে আদালতে প্রেরণের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।