শিরোনাম
কানাডার প্রতি ভারতীয় শিক্ষার্থীদের আগ্রহ কমছে প্রকাশক পরিষদ সিলেটের বইমেলা বাতিল করল এসএমপি সৌদিতে পৌঁছেছেন ২৫ হাজারের বেশি হজযাত্রী, ২ জনের মৃত্যু সরকারি সফরে সিলেটে আসছেন মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির কুয়ালালামপুরে মদ্যপ চালকের গাড়িচাপায় সিলেটের মুজাহিদ নিহত দক্ষিণ সুরমায় স্কুল থেকে ফেরার পথে বাবার মৃ/ত্যু: বাকরুদ্ধ ছেলে সিলেটে ৫ বছরের সা/জার মা/ম/লায় ৫ বছর পলাতক সিলেটে পেট্রোল পাম্পের পাশে রাতের আঁধারে কী হচ্ছিল, সীমা ও কাওছার ধরা যুক্তরাজ্যের থারক কাউন্সিল নির্বাচনে লেবার পার্টির প্রার্থী সিলেটের সঞ্জিত দাস সিলেটে এখন আগের দ্বিগুণ বিক্রি হচ্ছে অকটেন, পেট্রোল, ডিজেলও!

https://www.emjanews.com/

8878

sylhet

প্রকাশিত

২৬ আগস্ট ২০২৫ ১১:২৩

আপডেট

২৬ আগস্ট ২০২৫ ২০:০৬

সিলেট

পাথর লুট তদন্তে মন্ত্রিপরিষদ বিভাগের কমিটি

১০ কর্মদিবসের মধ্যে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে প্রতিবেদন জমা দিতে নির্দেশ ।

প্রকাশ: ২৬ আগস্ট ২০২৫ ১১:২৩

ছবি: সংগৃহীত।

সিলেটসহ দেশের বিভিন্ন স্থানে পাথর লুটপাটের ঘটনায় তদন্তে নেমেছে মন্ত্রিপরিষদ বিভাগ। গত ২০ আগস্ট মন্ত্রিপরিষদ বিভাগ ৫ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে। কমিটিকে ১০ কর্মদিবসের মধ্যে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

তদন্ত কমিটির আহ্বায়ক করা হয়েছে মন্ত্রিপরিষদ বিভাগের (সমন্বয় ও সংস্কার শাখা) সচিব জাহেদা পারভিনকে। অন্য সদস্যরা হলেন-জননিরাপত্তা বিভাগের অতিরিক্ত সচিব পদমর্যাদার একজন, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পদমর্যাদার একজন, জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের অতিরিক্ত সচিব পদমর্যাদার একজন এবং সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব)। সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) কমিটির সদস্য সচিবের দায়িত্ব পালন করবেন।

কমিটিকে নির্দেশনা দেওয়া হয়েছে-অবৈধভাবে পাথর উত্তোলনের ঘটনায় কোনো কর্তৃপক্ষ দায়িত্বে অবহেলা করেছে কিনা তা খতিয়ে দেখতে। পাশাপাশি, এ ধরনের ঘটনা যাতে আর না ঘটে, সেজন্য প্রয়োজনীয় সুপারিশ প্রণয়ন করে প্রতিবেদন জমা দিতে হবে।