শিরোনাম
প্রকাশক পরিষদ সিলেটের বইমেলা বাতিল করল এসএমপি সৌদিতে পৌঁছেছেন ২৫ হাজারের বেশি হজযাত্রী, ২ জনের মৃত্যু সরকারি সফরে সিলেটে আসছেন মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির কুয়ালালামপুরে মদ্যপ চালকের গাড়িচাপায় সিলেটের মুজাহিদ নিহত দক্ষিণ সুরমায় স্কুল থেকে ফেরার পথে বাবার মৃ/ত্যু: বাকরুদ্ধ ছেলে সিলেটে ৫ বছরের সা/জার মা/ম/লায় ৫ বছর পলাতক সিলেটে পেট্রোল পাম্পের পাশে রাতের আঁধারে কী হচ্ছিল, সীমা ও কাওছার ধরা যুক্তরাজ্যের থারক কাউন্সিল নির্বাচনে লেবার পার্টির প্রার্থী সিলেটের সঞ্জিত দাস সিলেটে এখন আগের দ্বিগুণ বিক্রি হচ্ছে অকটেন, পেট্রোল, ডিজেলও! সুনামগঞ্জে আগাম বন্যার শঙ্কা, পাকা ধান দ্রুত কাটার আহ্বান পাউবোর

https://www.emjanews.com/

8885

politics

প্রকাশিত

২৬ আগস্ট ২০২৫ ১৪:১৫

আপডেট

২৬ আগস্ট ২০২৫ ১৯:৫৮

রাজনীতি

ডাকসু নির্বাচনের গণসংযোগ শুরু

ভিপি, জিএস ও এজিএস প্রার্থীরা ভোটারদের সঙ্গে সাক্ষাৎ

প্রকাশ: ২৬ আগস্ট ২০২৫ ১৪:১৫

ছবি: সংগৃহীত।

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের জন্য বিভিন্ন প্যানেলের প্রার্থী এবং স্বতন্ত্র প্রার্থীরা মঙ্গলবার সকাল থেকে নির্বাচনী প্রচার কার্যক্রম শুরু করেছেন।

আজ বেলা ১১টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনারে প্রতিরোধ পর্ষদের ভিপি প্রার্থী শেখ তাসনিম আফরোজ ইমি, জিএস প্রার্থী মেঘমল্লার বসু এবং এজিএস প্রার্থী মো. জাবির আহমেদ জুবেল শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে নির্বাচনী প্রচার কার্যক্রমের উদ্বোধন করেন। শ্রদ্ধা নিবেদন শেষে তাঁরা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের সামনে জনসংযোগ শুরু করেন এবং এরপর কার্জন হল এলাকায় ভোটারদের সঙ্গে সাক্ষাৎ করবেন।

দুপুরে জগন্নাথ হলের বধ্যভূমিতে পুষ্পস্তবক অর্পণ করে ‘স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য’ প্যানেল নির্বাচনী প্রচার শুরু করে। প্যানেলের উপস্থিত সদস্যদের মধ্যে ছিলেন ভিপি প্রার্থী উমামা ফাতেমা ও জিএস প্রার্থী আল সাদী ভূঁইয়া।

এছাড়া ‘সমন্বিত শিক্ষার্থী সংসদ’ নামে একটি স্বতন্ত্র প্যানেল সকাল থেকেই ক্যাম্পাস এলাকায় গণসংযোগ চালাচ্ছে। প্যানেল থেকে ভিপি প্রার্থী হয়েছেন মো. জামাল উদ্দীন খালিদ।

দুপুরে সেন্ট্রাল লাইব্রেরির সামনে থেকে আরও কয়েকজন স্বতন্ত্র প্রার্থী নির্বাচনী প্রচার শুরু করেন। এদের মধ্যে আছেন এজিএস প্রার্থী তাহমীদ আল মুদ্দাসসির চৌধুরী, ক্রীড়া সম্পাদক প্রার্থী জহিন ফেরদৌস জামি এবং স্বতন্ত্র সদস্য প্রার্থী সরদার নাদিম মাহমুদ শুভ।

অধিকাংশ প্রার্থী প্রশাসনের সঙ্গে বৈঠক থাকায় কিছু সময় বিরতি দিয়ে দুপুরের পর আবারও গণসংযোগ কার্যক্রম চালানোর পরিকল্পনা জানিয়েছেন।