শিরোনাম
‘গুজব’ বলার কয়েক ঘণ্টা পর পদত্যাগ, সেই অ/স্ত্র নিয়ে মুখ খুললেন ইশরাক সিলেটে ২৪ ঘণ্টায় পুলিশের অভিযানে গ্রেফ/তার ২৭ সিলেটের মহালক্ষ্মীপীঠ ও হবিগঞ্জ রামকৃষ্ণ মিশনে কুমারী পূজা অনুষ্ঠিত, আজ মহাঅষ্টমী ফেসবুক পোস্টে জানালেন দুপুরে পদত্যাগ করবেন ইশরাক ইশরাককে পদত্যাগের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শায়েস্তাগঞ্জে সিলেট অভিমুখী জয়ন্তিকা এক্সপ্রেসের ইঞ্জিনে আগুন সোমবার সিলেটে ক্রীড়াবিদদের সংবর্ধনা দেবেন বাণিজ্যমন্ত্রী, যাবেন পূজামণ্ডপে চেলা নদীতে বালু লুট: মূল হোতারা ধরাছোঁয়ার বাইরে, নির্দোষদের আসামি করার অভিযোগ বিশ্ব স্বাস্থ্য সংস্থায় নিয়োগ নিয়ে মামলা, পুতুলের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন সিলেটে যে কারণে স্বপন ও আকাশকে ধরল পুলিশ

https://www.emjanews.com/

9150

national

প্রকাশিত

০২ সেপ্টেম্বর ২০২৫ ১৩:০৬

আপডেট

০২ সেপ্টেম্বর ২০২৫ ১৭:২১

জাতীয়

রিটকারি ছাত্রীকে গণধর্ষণের হুমকি, শাস্তির দাবি জানালো শিক্ষক নেটওয়ার্ক

প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৫ ১৩:০৬

ছবি: সংগৃহীত।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে হাইকোর্টে রিট করা একজন নারী শিক্ষার্থীকে গণধর্ষণের হুমকি দেওয়ার ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে
 মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে মধুর ক্যানটিনের সামনে এক সংবাদ সম্মেলনে শিক্ষক নেটওয়ার্কের সদস্যরা এসব দাবি জানান। প্ল্যাটফর্মটি ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে ডাকসু নির্বাচন সংক্রান্ত ১৩টি দাবি উপস্থাপন করেছে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন তাহমিনা আক্তার ও মোশাহিদা সুলতানা। এতে বলা হয়,

‘হাইকোর্টে একজন প্রার্থীর রিটকে কেন্দ্র করে, সেই নারী প্রার্থীকে সমাজবিজ্ঞান বিভাগের এক শিক্ষার্থী ফেসবুক পোস্টের মাধ্যমে গণধর্ষণের হুমকি দিয়েছে। হুমকিদাতা আলী হুসেনকে যথাযথ প্রক্রিয়ায় দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া উচিত, যেন এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে।’

লিখিত বক্তব্যে আরও উল্লেখ করা হয়, বিশ্ববিদ্যালয়ের আচরণবিধি লঙ্ঘন ও শাস্তি সংক্রান্ত বিধি পরিষ্কার না থাকায় বহু ক্ষেত্রে তা যথাযথভাবে প্রয়োগ করা হচ্ছে না।

শিক্ষক নেটওয়ার্কের অন্যান্য দাবির মধ্যে রয়েছে: ভোটারের অনুপাতে যথেষ্ট ভোটকেন্দ্র ও বুথ নিশ্চিত করা, ভোটদানের সময় বিকেল ৫টা পর্যন্ত বৃদ্ধি করা, ভোট গণনার প্রক্রিয়ায় স্বচ্ছতা ও সব পক্ষের প্রতিনিধির উপস্থিতি নিশ্চিত করা, আচরণবিধি ও লঙ্ঘন সংক্রান্ত কেন্দ্রীয় সিদ্ধান্ত স্বচ্ছ প্রক্রিয়ায় গ্রহণ করা, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের দায়িত্ব প্রদানে বৈষম্য রোধ করা, সাইবার বুলিং ও অরুচিকর পোস্ট/মন্তব্য বন্ধ করা, অনাবাসিক শিক্ষার্থীদের নিরাপদ আগমন নিশ্চিত করতে বাস ও ট্রিপ সংখ্যা বাড়ানো, সাংবাদিক ও সামাজিক যোগাযোগমাধ্যমকর্মীদের আচরণবিধি মেনে চলা, যৌন হয়রানি সংক্রান্ত ঘটনা বিশ্ববিদ্যালয়ের যৌন নিপীড়নবিরোধী সেলে সরাসরি নিষ্পত্তি করা

শিক্ষক নেটওয়ার্ক সংবাদ সম্মেলনে জানায়, ২০১৯ সালের ডাকসু নির্বাচনের মতোই তারা আসন্ন নির্বাচনে স্বতন্ত্র ও স্বাধীন পর্যবেক্ষকের ভূমিকা পালন করবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক গীতি আরা নাসরীন, অধ্যাপক সামিনা লুৎফা, অধ্যাপক কামরুল হাসান মামুন, অধ্যাপক আসিফ মোহাম্মদ শাহান প্রমুখ।