শিরোনাম
‘গুজব’ বলার কয়েক ঘণ্টা পর পদত্যাগ, সেই অ/স্ত্র নিয়ে মুখ খুললেন ইশরাক সিলেটে ২৪ ঘণ্টায় পুলিশের অভিযানে গ্রেফ/তার ২৭ সিলেটের মহালক্ষ্মীপীঠ ও হবিগঞ্জ রামকৃষ্ণ মিশনে কুমারী পূজা অনুষ্ঠিত, আজ মহাঅষ্টমী ফেসবুক পোস্টে জানালেন দুপুরে পদত্যাগ করবেন ইশরাক ইশরাককে পদত্যাগের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শায়েস্তাগঞ্জে সিলেট অভিমুখী জয়ন্তিকা এক্সপ্রেসের ইঞ্জিনে আগুন সোমবার সিলেটে ক্রীড়াবিদদের সংবর্ধনা দেবেন বাণিজ্যমন্ত্রী, যাবেন পূজামণ্ডপে চেলা নদীতে বালু লুট: মূল হোতারা ধরাছোঁয়ার বাইরে, নির্দোষদের আসামি করার অভিযোগ বিশ্ব স্বাস্থ্য সংস্থায় নিয়োগ নিয়ে মামলা, পুতুলের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন সিলেটে যে কারণে স্বপন ও আকাশকে ধরল পুলিশ

https://www.emjanews.com/

9262

national

প্রকাশিত

০৫ সেপ্টেম্বর ২০২৫ ১৫:৩১

আপডেট

০৫ সেপ্টেম্বর ২০২৫ ১৫:৫১

জাতীয়

লতিফ সিদ্দিকীর ভাই এসএম সিদ্দিকীকে বিমানবন্দর থেকে ফেরত পাঠালো ইমিগ্রেশন পুলিশ

প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৫ ১৫:৩১

ছবি: সংগৃহীত।

কারাগারে থাকা সাবেক সংসদ সদস্য লতিফ সিদ্দিকীর ভাই এসএম সিদ্দিকীকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটকে দিয়েছে ইমিগ্রেশন পুলিশ। শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকালে স্ত্রীকে সঙ্গে নিয়ে ব্যাংকক যাওয়ার উদ্দেশ্যে বিমানবন্দরে এলে এ ঘটনা ঘটে।

শাহজালাল বিমানবন্দরের দায়িত্বশীল একটি সূত্র জানিয়েছে, সকাল ১০টার ফ্লাইটে ব্যাংকক যাওয়ার জন্য এসএম সিদ্দিকী বিমানবন্দরে পৌঁছান। ইমিগ্রেশনে এলে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা থাকায় তাকে ফেরত পাঠানো হয়।

এসএম সিদ্দিকী টাঙ্গাইলের কালিহাতি উপজেলার সাবেক চেয়ারম্যান এবং বঙ্গবীর কাদের সিদ্দিকীর ছোট ভাই। তার স্ত্রীও এ সময় সঙ্গে ছিলেন।