শিরোনাম
‘গুজব’ বলার কয়েক ঘণ্টা পর পদত্যাগ, সেই অ/স্ত্র নিয়ে মুখ খুললেন ইশরাক সিলেটে ২৪ ঘণ্টায় পুলিশের অভিযানে গ্রেফ/তার ২৭ সিলেটের মহালক্ষ্মীপীঠ ও হবিগঞ্জ রামকৃষ্ণ মিশনে কুমারী পূজা অনুষ্ঠিত, আজ মহাঅষ্টমী ফেসবুক পোস্টে জানালেন দুপুরে পদত্যাগ করবেন ইশরাক ইশরাককে পদত্যাগের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শায়েস্তাগঞ্জে সিলেট অভিমুখী জয়ন্তিকা এক্সপ্রেসের ইঞ্জিনে আগুন সোমবার সিলেটে ক্রীড়াবিদদের সংবর্ধনা দেবেন বাণিজ্যমন্ত্রী, যাবেন পূজামণ্ডপে চেলা নদীতে বালু লুট: মূল হোতারা ধরাছোঁয়ার বাইরে, নির্দোষদের আসামি করার অভিযোগ বিশ্ব স্বাস্থ্য সংস্থায় নিয়োগ নিয়ে মামলা, পুতুলের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন সিলেটে যে কারণে স্বপন ও আকাশকে ধরল পুলিশ

https://www.emjanews.com/

9409

national

প্রকাশিত

০৯ সেপ্টেম্বর ২০২৫ ১৪:৫০

আপডেট

০৯ সেপ্টেম্বর ২০২৫ ১৫:৩১

জাতীয়

সাংবাদিক নির্যাতন মামলায় কুড়িগ্রামের সাবেক ডিসি সুলতানা পারভীন জামিন পেলেন

প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৫ ১৪:৫০

ছবি: সংগৃহীত।

সাংবাদিক নির্যাতনের মামলায় কুড়িগ্রামের সাবেক জেলা প্রশাসক (ডিসি) সুলতানা পারভীন ছয় মাসের অন্তর্বর্তীকালীন জামিন পেয়েছেন।

জামিন চেয়ে তার করা আবেদনের শুনানি নিয়ে হাইকোর্টের বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি ইউসুফ আবদুল্লাহ সুমনের সমন্বয়ে গঠিত বেঞ্চ মঙ্গলবার রুলসহ অন্তর্বর্তীকালীন জামিন দেন। এতে সুলতানা পারভীনের আপাতত কারামুক্তিতে কোনো আইনি বাধা নেই বলে তার আইনজীবী মো. ফয়জুল্লাহ ফয়েজ জানিয়েছেন।

এর আগে ২ সেপ্টেম্বর কুড়িগ্রাম জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে সুলতানা পারভীন জামিনের আবেদন করেন। সেই সময় বিচারক মোছাম্মৎ ইসমত আরা বেগম জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এরপর ৪ সেপ্টেম্বর হাইকোর্টে জামিন আবেদন করেন তিনি। আজ সেই আবেদনের শুনানি শেষে আদালত রুলসহ অন্তর্বর্তীকালীন জামিন প্রদান করেছেন।

আদালতে জামিন আবেদনকারীর পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন, এ এম মাহবুব উদ্দিন খোকন, মো. রুহুল কুদ্দুস এবং মো. ফয়জুল্লাহ ফয়েজ। বাদীপক্ষে ছিলেন আইনজীবী আজিজুর রহমান দুলু ও ইশরাত হাসান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সুলতানা আক্তার রুবী।

আইনজীবী মো. ফয়জুল্লাহ ফয়েজ প্রথম আলোকে বলেন, ‘মামলায় আবেদনকারীর (সুলতানা পারভীন) কেন নিয়মিত জামিন দেওয়া হবে না তা জানতে রুল দেওয়া হয়েছে। রাষ্ট্রপক্ষকে চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে হবে।’

উল্লেখ্য, ২০২০ সালের ১৩ মার্চ রাতে সাংবাদিক আরিফুল ইসলামের বাসায় অভিযান চালিয়ে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত তার উপর শারীরিক নির্যাতন, ‘বন্দুকযুদ্ধে’ হত্যার হুমকি এবং কার্যালয়ে অতর্কিত নির্যাতনের অভিযোগ ওঠে। পরে আরিফুলের বিরুদ্ধে আধা বোতল মদ ও ১৫০ গ্রাম গাঁজা রাখার অভিযোগে তাকে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়। ঘটনার সঙ্গে তৎকালীন আরডিসি নাজিম উদ্দিন, এনডিসি রাহাতুল ইসলাম এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট রিন্টু বিকাশ চাকমার নামও জড়িত বলে অভিযোগ আসে।

ব্যাপক সমালোচনার পর সাংবাদিক আরিফুল ইসলাম জামিনে মুক্তি পান এবং এরপর তিনি জেলা ও দায়রা জজ আদালতে মামলা করেন। এই মামলাটি পাঁচ বছর ধরে চলছিল।