শিরোনাম
‘গুজব’ বলার কয়েক ঘণ্টা পর পদত্যাগ, সেই অ/স্ত্র নিয়ে মুখ খুললেন ইশরাক সিলেটে ২৪ ঘণ্টায় পুলিশের অভিযানে গ্রেফ/তার ২৭ সিলেটের মহালক্ষ্মীপীঠ ও হবিগঞ্জ রামকৃষ্ণ মিশনে কুমারী পূজা অনুষ্ঠিত, আজ মহাঅষ্টমী ফেসবুক পোস্টে জানালেন দুপুরে পদত্যাগ করবেন ইশরাক ইশরাককে পদত্যাগের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শায়েস্তাগঞ্জে সিলেট অভিমুখী জয়ন্তিকা এক্সপ্রেসের ইঞ্জিনে আগুন সোমবার সিলেটে ক্রীড়াবিদদের সংবর্ধনা দেবেন বাণিজ্যমন্ত্রী, যাবেন পূজামণ্ডপে চেলা নদীতে বালু লুট: মূল হোতারা ধরাছোঁয়ার বাইরে, নির্দোষদের আসামি করার অভিযোগ বিশ্ব স্বাস্থ্য সংস্থায় নিয়োগ নিয়ে মামলা, পুতুলের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন সিলেটে যে কারণে স্বপন ও আকাশকে ধরল পুলিশ

https://www.emjanews.com/

9410

national

প্রকাশিত

০৯ সেপ্টেম্বর ২০২৫ ১৫:০৫

আপডেট

০৯ সেপ্টেম্বর ২০২৫ ১৫:৩১

জাতীয়

ঢাকা বিশ্ববিদ্যালয়ে সংবাদ সংগ্রহের সময় সাংবাদিকের মৃত্যু

প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৫ ১৫:০৫

ছবি: সংগৃহীত।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের সময় কার্জন হলের ভিতরে সংবাদ সংগ্রহ করতে গিয়ে চ্যানেল এস টেলিভিশনের সিটি রিপোর্টার তরিকুল ইসলাম শিবলী (৪০) মারা গেছেন।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে তিনি হঠাৎ অচেতন হয়ে পড়লে সহকর্মীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের সহকর্মী সোহেল রানা জানান, লাইভ সংবাদ সম্প্রচারের সময় হঠাৎ শিবলী অচেতন হয়ে পড়েন। তার গ্রামের বাড়ি কুমিল্লার বুড়িচং থানায় এবং তিনি স্ত্রী ও সন্তানসহ উত্তরার দিয়াবাড়ি এলাকায় থাকতেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মরদেহ মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে। চিকিৎসকেরা ধারণা করছেন, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হওয়ায় তার মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্তের রিপোর্টে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।