শিরোনাম
‘গুজব’ বলার কয়েক ঘণ্টা পর পদত্যাগ, সেই অ/স্ত্র নিয়ে মুখ খুললেন ইশরাক সিলেটে ২৪ ঘণ্টায় পুলিশের অভিযানে গ্রেফ/তার ২৭ সিলেটের মহালক্ষ্মীপীঠ ও হবিগঞ্জ রামকৃষ্ণ মিশনে কুমারী পূজা অনুষ্ঠিত, আজ মহাঅষ্টমী ফেসবুক পোস্টে জানালেন দুপুরে পদত্যাগ করবেন ইশরাক ইশরাককে পদত্যাগের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শায়েস্তাগঞ্জে সিলেট অভিমুখী জয়ন্তিকা এক্সপ্রেসের ইঞ্জিনে আগুন সোমবার সিলেটে ক্রীড়াবিদদের সংবর্ধনা দেবেন বাণিজ্যমন্ত্রী, যাবেন পূজামণ্ডপে চেলা নদীতে বালু লুট: মূল হোতারা ধরাছোঁয়ার বাইরে, নির্দোষদের আসামি করার অভিযোগ বিশ্ব স্বাস্থ্য সংস্থায় নিয়োগ নিয়ে মামলা, পুতুলের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন সিলেটে যে কারণে স্বপন ও আকাশকে ধরল পুলিশ

https://www.emjanews.com/

9486

international

প্রকাশিত

১১ সেপ্টেম্বর ২০২৫ ১৩:০৩

আপডেট

১২ সেপ্টেম্বর ২০২৫ ০০:২২

আন্তর্জাতিক

চার্লি কার্ক হত্যার ঘটনায় ট্রাম্পের কঠোর বার্তা

এই সহিংসতার সঙ্গে যুক্ত সবাইকে খুঁজে বের করব-ট্রাম্প

প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৫ ১৩:০৩

ছবি: সংগৃহীত।

যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলীয় ইউটাহ অঙ্গরাজ্যে বিশ্ববিদ্যালয়ের এক সমাবেশে প্রভাবশালী ডানপন্থী রাজনৈতিক কর্মী চার্লি কার্ককে গুলি করে হত্যা করা হয়েছে। ঘটনার কিছুক্ষণ আগে তিনি শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করছিলেন।
কার্ক হত্যার খবরে ট্রাম্প তাঁর মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, `মহান এবং কিংবদন্তি চার্লি কার্ক মারা গেছেন।' ওভাল অফিস থেকে দেওয়া ভিডিও বার্তায় ট্রাম্প আরও বলেন, `আজ আমরা আমাদের দেশে যে সন্ত্রাস দেখছি, তার জন্য এ ধরনের বক্তব্য সরাসরি দায়ী। আমার প্রশাসন এই নৃশংসতার সঙ্গে জড়িত প্রত্যেককে, পাশাপাশি অন্যান্য রাজনৈতিক সহিংসতার সঙ্গে যুক্ত সবাইকে খুঁজে বের করবে। যেসব প্রতিষ্ঠান এ ধরনের কর্মকাণ্ডে অর্থায়ন ও সমর্থন করে তাদেরও খুঁজে বের করা হবে।'

এই ঘটনায় ডেমোক্রেটিক দলের নেতারাও নিন্দা জানিয়েছেন। কমলা হ্যারিস বলেন, `যুক্তরাষ্ট্রে রাজনৈতিক সহিংসতার কোনো স্থান নেই।'

এখনও হত্যাকারী শনাক্ত হয়নি, তদন্ত চলছে।