ছবি: সংগৃহীত
সিলেটের বিভিন্ন এলাকায় সোমবার (২ মার্চ) সকাল সোয়া ৬টা থেকে বেলা ১১টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এটি সঞ্চালন লাইনের রিকন্ডাক্টরিং কাজের জন্য নেওয়া হয়েছে।
রোববার (১ মার্চ) বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) সিলেটের বিক্রয় ও বিতরণ বিভাগ-৩ এই তথ্য জানিয়েছে।
পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি, জিএমডি, সিলেট অনুশাখা কর্তৃক সিলেট (দ.) গ্রিড উপকেন্দ্রের সঞ্চালন লাইনের রিকন্ডাক্টরিং কাজ সম্পন্ন করার জন্য ৩৩ কেভি শ্রীরামপুর, ৩৩ কেভি গোটাটিকর, ১১ কেভি শিববাড়ী বাজার ফিডার, ১১ কেভি চান্দাই ফিডার ও ১১ কেভি বিসিক ফিডার এলাকায় এই বিদ্যুৎ বন্ধের ব্যবস্থা নেওয়া হয়েছে।
বিদ্যুৎ থাকবে না এমন এলাকায় রয়েছে: মোমিনখলা, বরইকান্দি, গালিমপুর, শিববাড়ী, জৈনপুর, পৈন্তাপাড়া, ফকিরপাড়া, তালুকদারপাড়া, সোনারগাঁও রয়েল সিটি, খোজারখলা, পাঠানপাড়া, আলমপুর, গোটাটিকর, ঘাটঘর, গঙ্গারামের চর, কুশিঘাট, পালপুর এবং উল্লেখিত ফিডারগুলোর সংযুক্ত এলাকা।
তবে নিরাপত্তার কারণে এই শাট-ডাউনের সময় লাইন চালু রয়েছে বলে ধরা হবে।
বিদ্যুৎ উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ জনগণের সাময়িক অসুবিধার জন্য আন্তরিক দুঃখ প্রকাশ করেছে।
