শিরোনাম
সিলেটে এক সিএনজি চালকের ছু/রিকাঘা/তে আরেক চালক খু/ন সিলেটে স্কুল ছাত্রীর মায়ের মাম/লায় গ্রে/প্তার ‘প্রেমিক’ সিলেটে ২৪ ঘণ্টায় পুলিশের জালে ৩০ জন পুতিন-ট্রাম্প-শি’র ত্রিপক্ষীয় বৈঠকের সম্ভাবনা বাংলাদেশিদের অবৈধ পথে ইউরোপযাত্রা ঠেকাতে ঢাকার সহযোগিতা চায় গ্রিস সৌদি আরবে ১০ মাসে ১৮৮ মৃত্যুদণ্ড কার্যকর, সবচেয়ে বেশি মাদক মামলায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে তিন জেলায় যাচ্ছেন প্রধানমন্ত্রী ‘গুজব’ বলার কয়েক ঘণ্টা পর পদত্যাগ, সেই অ/স্ত্র নিয়ে মুখ খুললেন ইশরাক সিলেটে ২৪ ঘণ্টায় পুলিশের অভিযানে গ্রেফ/তার ২৭ সিলেটের মহালক্ষ্মীপীঠ ও হবিগঞ্জ রামকৃষ্ণ মিশনে কুমারী পূজা অনুষ্ঠিত, আজ মহাঅষ্টমী

https://www.emjanews.com/

9831

national

প্রকাশিত

২১ সেপ্টেম্বর ২০২৫ ১৫:১২

আপডেট

২২ সেপ্টেম্বর ২০২৫ ০০:৩৬

জাতীয়

সরকারি প্রাথমিক শিক্ষকদের ১০ ও ১৬ বছরের পূর্তিতে উচ্চতর স্কেল প্রস্তাব

প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৫ ১৫:১২

ছবি: সংগৃহীত।

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ১০ ও ১৬ বছরের পূর্তিতে উচ্চতর বেতন স্কেল প্রদানের বিষয়ে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরকে চিঠি দেওয়া হয়েছে। ৯ সেপ্টেম্বর প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বিদ্যালয় শাখা-২-এর যুগ্ম সচিব রেবেকা সুলতানা স্বাক্ষরিত চিঠিতে এ তথ্য জানানো হয়।

চিঠিতে বলা হয়েছে, এ বিষয়ে মতামত প্রদানের জন্য সচিব, অর্থ মন্ত্রণালয় ও অর্থ বিভাগের প্রতি অনুরোধ জানানো হয়েছে। পরে অর্থ বিভাগ থেকে মতামত পাঠানো হয়েছে। সেখানে উল্লেখ করা হয়েছে, পদের মূল বেতনস্কেল উন্নীত হলে, উক্ত তারিখ থেকে ‘জাতীয় বেতনস্কেল, ২০১৫-এর অনুচ্ছেদ-৭ অনুযায়ী’ পদোন্নতি ব্যতিরেকে একই পদে পরবর্তী ১০ বছরে উচ্চতর গ্রেড ধরা হবে।

গত নভেম্বর দেশে ৬৫ হাজারের বেশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩ লাখ ৫৪ হাজার শিক্ষকের বেতন স্কেল উন্নীত করা হয়। এ সিদ্ধান্তে প্রধান শিক্ষকদের ১১তম গ্রেড এবং সহকারী শিক্ষকদের ১৩তম গ্রেডের বেতন স্কেল নির্ধারণ করা হয়। এর আগে, গত ২৮ জুলাই প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় শিক্ষকদের বেতন ১৩তম গ্রেডের উচ্চ ধাপে নির্ধারণের জন্য অর্থ মন্ত্রণালয়ে চিঠি পাঠায়।