https://www.emjanews.com/

10268

sylhet

প্রকাশিত

০৬ অক্টোবর ২০২৫ ১৯:৫০

আপডেট

০৬ অক্টোবর ২০২৫ ২০:০২

সিলেট

ফেঞ্চুগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু

প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৫ ১৯:৫০

ছবি: সংগৃহীত।

সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলায় মোটরসাইকেল ও নোহা গাড়ির মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। সোমবার বিকেলে উপজেলার ইলাশপুর এলাকায় সিলেট-মৌলভীবাজার সড়কে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার চর মোহাম্মদপুরের মাসুক মিয়ার ছেলে সুফিয়ান ইসলাম নাহিদ (২০) এবং একই গ্রামের শওকত আলীর ছেলে মোহাম্মদ সায়েম আহমেদ (১৪)।

পুলিশ জানায়, বিকেলে সিলেট থেকে মৌলভীবাজারগামী একটি মোটরসাইকেল ইলাশপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা সিলেটগামী একটি নোহা গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলে থাকা দুই আরোহী ঘটনাস্থলেই গুরুতর আহত হন এবং কিছুক্ষণ পর মারা যান।

খবর পেয়ে ফেঞ্চুগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

ফেঞ্চুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান খান জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।