শিরোনাম
‘গুজব’ বলার কয়েক ঘণ্টা পর পদত্যাগ, সেই অ/স্ত্র নিয়ে মুখ খুললেন ইশরাক সিলেটে ২৪ ঘণ্টায় পুলিশের অভিযানে গ্রেফ/তার ২৭ সিলেটের মহালক্ষ্মীপীঠ ও হবিগঞ্জ রামকৃষ্ণ মিশনে কুমারী পূজা অনুষ্ঠিত, আজ মহাঅষ্টমী ফেসবুক পোস্টে জানালেন দুপুরে পদত্যাগ করবেন ইশরাক ইশরাককে পদত্যাগের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শায়েস্তাগঞ্জে সিলেট অভিমুখী জয়ন্তিকা এক্সপ্রেসের ইঞ্জিনে আগুন সোমবার সিলেটে ক্রীড়াবিদদের সংবর্ধনা দেবেন বাণিজ্যমন্ত্রী, যাবেন পূজামণ্ডপে চেলা নদীতে বালু লুট: মূল হোতারা ধরাছোঁয়ার বাইরে, নির্দোষদের আসামি করার অভিযোগ বিশ্ব স্বাস্থ্য সংস্থায় নিয়োগ নিয়ে মামলা, পুতুলের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন সিলেটে যে কারণে স্বপন ও আকাশকে ধরল পুলিশ

https://www.emjanews.com/

19766

sylhet

প্রকাশিত

১৯ অক্টোবর ২০২৬ ১১:৫২

আপডেট

১৯ অক্টোবর ২০২৬ ১১:৫৫

সিলেট

সিলেটে ভবন নির্মাণে অনিয়ম ঠেকাতে মাঠে সিউক

প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৬ ১১:৫২

সিলেট নগরের ইমারত নির্মাণ বিধিমালা অনুসরণ করে ভবন নির্মাণ নিশ্চিত করতে মাঠপর্যায়ে পরিদর্শন শুরু করেছে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ (সিউক)। রোববার (১৮ অক্টোবর) দুপুরে নগরের বিভিন্ন এলাকায় নির্মাণাধীন বহুতল ও সাধারণ ভবন পরিদর্শন করেন সংস্থাটির ঊর্ধ্বতন কর্মকর্তারা।

পরিদর্শনকালে ভবনগুলো অনুমোদিত নকশা ও নির্মাণবিধি মেনে তৈরি হচ্ছে কি না, তা সরেজমিনে যাচাই করা হয়। একই সঙ্গে ভবন নির্মাণের অনুমোদন এবং নির্মাণকাজ শেষে ভবন ব্যবহারের উপযোগিতা-সংক্রান্ত অনুমোদনপত্র বা অকুপেন্সি সার্টিফিকেট গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।

সিউকের পরিদর্শন দল নগরের পাঁচটি স্থানে নির্মাণকাজ পরিদর্শন করে। এর মধ্যে হাওয়াপাড়ার মসজিদসংলগ্ন এলাকায় একটি ভবনের নিচতলার নির্মাণকাজ এবং শহীদ মিনার এলাকায় পাইলিংয়ের কাজ চলমান রয়েছে। শিবগঞ্জের সাইফা সামিট এলাকায় সাততলা ভবনের গ্রেড বিমের কাজ চলছে। সুবিদবাজারের প্ল্যাটিনাম অ্যাপার্টমেন্ট এলাকায় ১৫ তলা ভবনের বেইজমেন্টের কাজ চলমান রয়েছে। এ ছাড়া পাঠানটুলার পয়েন্ট রোড থেকে রাগীব আলী হাসপাতালগামী ২ নম্বর সড়কে একটি তিনতলা ভবনের ভিত্তির নির্মাণকাজ চলছে।

পরিদর্শন শেষে সিউকের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী বলেন, সিলেট সিটি করপোরেশন অথবা সিউকের অনুমোদিত নকশা অনুযায়ী ভবন নির্মাণ হচ্ছে কি না, তা নিশ্চিত করতেই এ তদারকি শুরু হয়েছে।

তিনি বলেন, “অনেকে অনুমোদিত নকশার ব্যত্যয় ঘটিয়ে নির্মাণকাজ করছেন, যা আইনসম্মত নয়। এগুলো দ্রুততম সময়ে সংশোধনের জন্য সবাইকে সতর্ক করা হচ্ছে এবং পরামর্শ দেওয়া হচ্ছে। আমরা চাই, ভবনমালিক ও সুপারভাইজাররা সমন্বয়ের মাধ্যমে আইন মেনে কাজ করুন। শহরকে একটি পরিকল্পিত, আধুনিক ও নিরাপদ পর্যটন নগরী হিসেবে গড়ে তুলতে নগরবাসীর সহযোগিতা প্রয়োজন।”

এ সময় সিউকের নির্বাহী পরিচালক মো. সাদিউর রহিম জাদিদসহ সংস্থাটির অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন। কর্তৃপক্ষ জানিয়েছে, পর্যায়ক্রমে সিলেট নগরের সব নির্মাণাধীন ভবনে এ পরিদর্শন কার্যক্রম পরিচালনা করা হবে।

এদিকে, নিয়ম মেনে ভবন নির্মাণ নিশ্চিত করতে সিউকের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন নগরবাসী ও ভবনমালিকরা।