https://www.emjanews.com/

10269

sylhet

প্রকাশিত

০৬ অক্টোবর ২০২৫ ১৯:৫৮

আপডেট

০৬ অক্টোবর ২০২৫ ২০:০১

সিলেট

সিলেট-২ আসনে বিএনপির প্রার্থী চূড়ান্ত হয়নি: লুনা

প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৫ ১৯:৫৮

ছবি: ইমজা নিউজ

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও নিখোঁজ নেতা এম ইলিয়াস আলীর স্ত্রী তাহসীনা রুশদী লুনা বলেছেন, তিনি দলের নির্দেশেই মাঠে কাজ করছেন। এখনও সিলেট-২ আসনে বিএনপির প্রার্থী চূড়ান্ত হয়নি।

সোমবার (৬ অক্টোবর) বিকেলে সিলেটের ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (ইমজা) কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

তাহসীনা রুশদী লুনা বলেন, “দল আমাকে মাঠে কাজ করতে বলেছে। মিডিয়া কী লিখছে বা কোন উদ্দেশ্যে লিখছে, তা আমার জানা নেই। দলের সিদ্ধান্তই আমার কাছে চূড়ান্ত।”

তিনি আরও বলেন, বিএনপি একটি গণতান্ত্রিক দল, এখানে সব সিদ্ধান্ত নেওয়া হয় দলীয় ফোরামে। আমি দলের নির্দেশ অনুযায়ীই কাজ করে যাচ্ছি।

এর আগে তিনি ইমজার নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং সিলেট-২ আসনের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন।

মতবিনিময় সভায় উপস্থিত সাংবাদিকরা আসন্ন জাতীয় নির্বাচন, বিএনপির সম্ভাব্য প্রার্থী মনোনয়ন ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে নানা প্রশ্ন রাখেন, যার জবাব দেন তাহসীনা রুশদী লুনা।