https://www.emjanews.com/

11161

economics

প্রকাশিত

০৫ নভেম্বর ২০২৫ ২০:৫৭

অর্থনীতি

নভেম্বরের প্রথম চারদিনে রেমিট্যান্স প্রবাহ ৫৬.৬ শতাংশ বৃদ্ধি

প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৫ ২০:৫৭

ছবি: সংগৃহিত

চলতি নভেম্বর মাসের প্রথম চারদিনে প্রবাসী আয় বা রেমিট্যান্স উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

বাংলাদেশ ব্যাংকের প্রাথমিক তথ্যে দেখা গেছে, ১ থেকে ৪ নভেম্বর পর্যন্ত দেশে রেমিট্যান্স এসেছে ৪৬১ মিলিয়ন মার্কিন ডলার, যা গত বছরের একই সময়ে আগত ২৯৫ মিলিয়ন ডলারের তুলনায় ৫৬.৬ শতাংশ বেশি। শুধু ৪ নভেম্বরই রেমিট্যান্স এসেছে ১৩১ মিলিয়ন ডলার।

চলতি ২০২৫-২৬ অর্থবছরের (জুলাই–৪ নভেম্বর) মোট রেমিট্যান্স প্রবাহ দাঁড়িয়েছে ১০.৬১ বিলিয়ন মার্কিন ডলার। আগের অর্থবছরের একই সময়ে এই অঙ্ক ছিল ৯.২৩ বিলিয়ন ডলার। অর্থাৎ চলতি অর্থবছরে রেমিট্যান্স প্রবৃদ্ধি হয়েছে ১৪.৯ শতাংশ।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, বৈধ চ্যানেল ব্যবহারকে উৎসাহিত করা, প্রণোদনা সুবিধা প্রদান এবং হুন্ডি রোধে কঠোর তদারকির কারণে রেমিট্যান্স প্রবাহ ধারাবাহিকভাবে বাড়ছে।

অর্থনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এই ডলার আয়ের ধারা বৈদেশিক মুদ্রার রিজার্ভকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।