শিরোনাম
ধর্মঘট প্রত্যাহার, ডিপো থেকে তেল উত্তোলন বন্ধ ঘোষণা খুঁটি কম, বিল বেশি: সিলেটের বিদ্যুৎ প্রকল্পে দুর্নীতির অভিযোগ মহানগর পুলিশের সঙ্গে খন্দকার মুক্তাদিরের মতবিনিময় সেচ সুবিধা নিশ্চিত করে কৃষি উৎপাদন বাড়াতে সরকার গুরুত্ব দিচ্ছে: বাণিজ্যমন্ত্রী হরমুজ প্রণালি সংকটেও বাংলাদেশি জাহাজে বাধা দেবে না ইরান সিলেটে র‌্যাবের চিরুনি অভিযানে ‍এক রাতে ধরা ১৬ ছি/ন/তা/ই/কারী সিলেটের একজনসহ পুলিশের ঊর্ধ্বতন ৪ কর্মকর্তাকে বদলি সিলেটে প্রায় ৭শ নারীর হাতে ফ্যামিলি কার্ড: দ্রব্যমূল্য নিয়ে স্বস্তির বার্তা বাণিজ্যমন্ত্রীর ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন: সিলেটে পাচ্ছেন ৬৯৭ জন সিলেটে পেট্রোল পাম্পে হা’মলার প্রতি’বাদে অর্ধদিবস ধর্ম’ঘট

https://www.emjanews.com/

11222

jobs

প্রকাশিত

০৮ নভেম্বর ২০২৫ ১৯:২২

চাকুরী

সমন্বিত ৭ ব্যাংকে নিয়োগ দেবে বাংলাদেশ ব্যাংক

প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৫ ১৯:২২

ছবি: সংগৃহিত

জনবল নিয়োগে নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। প্রতিষ্ঠানটির অধীন ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত ৭টি ব্যাংকে ‘অফিসার (ক্যাশ)’ পদে মোট ৮৫২ জন কর্মকর্তা নিয়োগ দেওয়া হবে।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। আগ্রহী প্রার্থীরা আগামী ৭ ডিসেম্বর ২০২৫ তারিখ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম: অফিসার (ক্যাশ)
পদসংখ্যা: ৮৫২টি

কোন ব্যাংকে কত পদ:

সোনালী ব্যাংক পিএলসি- ৮৪টি

অগ্রণী ব্যাংক পিএলসি- ৩০০টি

রূপালী ব্যাংক পিএলসি- ২০০টি

বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসি- ৪১টি

বেসিক ব্যাংক- ৪৮টি

বাংলাদেশ কৃষি ব্যাংক- ১৬২টি

প্রবাসীকল্যাণ ব্যাংক- ১৭টি

বেতন স্কেল: ১৬,০০০–৩৮,৬৪০ টাকা (গ্রেড–১৬)
সুবিধা: ব্যাংকের নিয়ম অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা প্রযোজ্য।

যোগ্যতা:

যে কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অথবা চার বছর মেয়াদি স্নাতক/স্নাতক (সম্মান) ডিগ্রি থাকতে হবে।

এসএসসি বা সমমান এবং তদূর্ধ্ব পর্যায়ের পরীক্ষায় অন্তত একটি প্রথম বিভাগ থাকতে হবে।

গ্রেডিং পদ্ধতির ক্ষেত্রে সরকারি নীতিমালা প্রযোজ্য।

শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য নয়।

বয়সসীমা: ২১ থেকে ৩২ বছর (১ জুলাই ২০২৫ তারিখে)।

আবেদন প্রক্রিয়া:
আগ্রহী প্রার্থীরা বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে অনলাইনে আবেদন করতে পারবেন। বিস্তারিত জানতে এবং আবেদন করতে এখানে ক্লিক করুন

আবেদন ফি: ২০০ টাকা (অনলাইন পেমেন্ট গেটওয়ের মাধ্যমে পরিশোধযোগ্য)।

আবেদনের শেষ তারিখ: ৭ ডিসেম্বর ২০২৫, রাত ১১টা ৫৯ মিনিট।