শ্রীমঙ্গল
কুরিয়ার সার্ভিস থেকে বিদেশি সিগারেট, জিরা ও প্রসাধনী জব্দ, আটক ১
প্রকাশ: ১২ নভেম্বর ২০২৫ ২২:৩২
ছবি: সংগৃহিত
মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানা পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ বিদেশি সিগারেট, ভারতীয় জিরা এবং কসমেটিকস সামগ্রী জব্দ করা হয়েছে। এ সময় একজন পাচারকারীকে গ্রেফতার করা হয়েছে।
শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলামের নেতৃত্বে এসআই বাবলু কুমার পাল ও ফোর্সসহ মঙ্গলবার (১১ নভেম্বর) সন্ধ্যা ৭টায় শ্রীমঙ্গল শহরের মৌলভীবাজার রোডস্থ এসএ পরিবহন কুরিয়ার সার্ভিস অফিসে অভিযান পরিচালনা করে।
অভিযানে শ্রীমঙ্গলের টিকরিয়া (চকগাঁও) গ্রামের মোঃ মহিবুল মিয়ার পুত্র আব্দুল কাইয়ুম (২০)-কে গ্রেফতার করা হয়।
এসময় ৯০,০০০ শলাকা বিদেশি সিগারেট, ৩০ বোতল অলিভ অয়েল, ১২০ কৌটা Nivea Soft Light Moisturizing Cream এবং ভারতীয় ৫বস্তা (১৫০ কেজি) জিরা জব্দ করা হয়। এসব পণ্যের আনুমানিক বাজার মূল্য প্রায় ১১,১০,০০০ টাকা।
গ্রেফতারকৃত ও তার অজ্ঞাতনামা সহযোগীরা অবৈধভাবে ভারত থেকে এসব পণ্য বাংলাদেশে এনে এসএ পরিবহন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বিভিন্ন স্থানে সরবরাহ করত। গ্রেফতারকৃত ব্যক্তি এসব পন্য আমদানির কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি।
এই ঘটনায় গ্রেফতারকৃত আসামী ও তার পলাতক সহযোগীদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে।
