শিরোনাম
ধর্মঘট প্রত্যাহার, ডিপো থেকে তেল উত্তোলন বন্ধ ঘোষণা খুঁটি কম, বিল বেশি: সিলেটের বিদ্যুৎ প্রকল্পে দুর্নীতির অভিযোগ মহানগর পুলিশের সঙ্গে খন্দকার মুক্তাদিরের মতবিনিময় সেচ সুবিধা নিশ্চিত করে কৃষি উৎপাদন বাড়াতে সরকার গুরুত্ব দিচ্ছে: বাণিজ্যমন্ত্রী হরমুজ প্রণালি সংকটেও বাংলাদেশি জাহাজে বাধা দেবে না ইরান সিলেটে র‌্যাবের চিরুনি অভিযানে ‍এক রাতে ধরা ১৬ ছি/ন/তা/ই/কারী সিলেটের একজনসহ পুলিশের ঊর্ধ্বতন ৪ কর্মকর্তাকে বদলি সিলেটে প্রায় ৭শ নারীর হাতে ফ্যামিলি কার্ড: দ্রব্যমূল্য নিয়ে স্বস্তির বার্তা বাণিজ্যমন্ত্রীর ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন: সিলেটে পাচ্ছেন ৬৯৭ জন সিলেটে পেট্রোল পাম্পে হা’মলার প্রতি’বাদে অর্ধদিবস ধর্ম’ঘট

https://www.emjanews.com/

11428

jobs

প্রকাশিত

১৫ নভেম্বর ২০২৫ ১৯:৪৭

চাকুরী

ডিসি হিসেবে যোগদানের আগেই সন্দ্বীপ সিংহের পদায়ন স্থগিত

প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৫ ১৯:৪৭

ছবি:সন্দ্বীপ কুমার সিংহ

মাত্র পাঁচ দিনের ব্যবধানে পরিবর্তন হয়েছে বরগুনার জেলা প্রশাসকের (ডিসি) পদায়নে।

যোগদানের আগেই বদলি করা হয়েছে সদ্য নিয়োগ পাওয়া জেলা প্রশাসক সন্দ্বীপ কুমার সিংহকে। তাঁর বদলে বরগুনার নতুন জেলা প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের উপসচিব তাছলিমা আক্তার।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে এ পরিবর্তন আনা হয়।

এর আগে গত ৮ নভেম্বর সিলেট জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সন্দ্বীপ কুমার সিংহকে বরগুনার ডিসি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। কিন্তু মাত্র পাঁচ দিনের মাথায় সেই নিয়োগ স্থগিত করে তাঁকে বরগুনায় যোগদানের নির্দেশ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

একই প্রজ্ঞাপনে বরগুনার বর্তমান জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আলমকে ঢাকার জেলা প্রশাসক হিসেবে বদলির সিদ্ধান্ত জানানো হলেও পরে তা স্থগিত করে তাঁকে নোয়াখালী জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে পদায়ন করা হয়েছে।

হঠাৎ এই পুনর্বিন্যাসে বরগুনার জেলা প্রশাসনের নেতৃত্বে বড় পরিবর্তন এলো।