শিরোনাম
ধর্মঘট প্রত্যাহার, ডিপো থেকে তেল উত্তোলন বন্ধ ঘোষণা খুঁটি কম, বিল বেশি: সিলেটের বিদ্যুৎ প্রকল্পে দুর্নীতির অভিযোগ মহানগর পুলিশের সঙ্গে খন্দকার মুক্তাদিরের মতবিনিময় সেচ সুবিধা নিশ্চিত করে কৃষি উৎপাদন বাড়াতে সরকার গুরুত্ব দিচ্ছে: বাণিজ্যমন্ত্রী হরমুজ প্রণালি সংকটেও বাংলাদেশি জাহাজে বাধা দেবে না ইরান সিলেটে র‌্যাবের চিরুনি অভিযানে ‍এক রাতে ধরা ১৬ ছি/ন/তা/ই/কারী সিলেটের একজনসহ পুলিশের ঊর্ধ্বতন ৪ কর্মকর্তাকে বদলি সিলেটে প্রায় ৭শ নারীর হাতে ফ্যামিলি কার্ড: দ্রব্যমূল্য নিয়ে স্বস্তির বার্তা বাণিজ্যমন্ত্রীর ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন: সিলেটে পাচ্ছেন ৬৯৭ জন সিলেটে পেট্রোল পাম্পে হা’মলার প্রতি’বাদে অর্ধদিবস ধর্ম’ঘট

https://www.emjanews.com/

11471

jobs

প্রকাশিত

১৬ নভেম্বর ২০২৫ ২১:৫৪

চাকুরী

প্রেষণে কাতার যাচ্ছেন বাংলাদেশ সশস্ত্র বাহিনীর ৮০০ সদস্য

প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৫ ২১:৫৪

ছবি: সংগৃহিত

বাংলাদেশ সশস্ত্র বাহিনী থেকে কাতার সশস্ত্র বাহিনীতে জনবল প্রেরণ সংক্রান্ত বহুল প্রতীক্ষিত চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

রোববার (১৬ নভেম্বর) দোহায় এই চুক্তিতে সই করেন বাংলাদেশ সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসান এবং কাতার সশস্ত্র বাহিনীর চীফ অফ স্টাফ লেফটেন্যান্ট জেনারেল (পাইলট) জাসিম বিন মোহাম্মদ আল মান্নাই।

বিষয়টি আইএসপিআরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ হযরত আলী খান, ডেলিগেশনের সদস্য এবং দূতাবাসের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

চুক্তি অনুসারে, বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সদস্যরা প্রেষণে কাতার সশস্ত্র বাহিনীতে কাজ করার সুযোগ পাবেন। প্রাথমিকভাবে প্রায় ৮০০ জনকে কাতারে প্রেরণ করা হবে এবং ভবিষ্যতে এ সংখ্যা আরও বাড়ানো হতে পারে।

শুরুতে নিয়োগ পাওয়া সদস্যরা তিন বছরের জন্য দায়িত্ব পালন করবেন; কর্মদক্ষতা সন্তোষজনক হলে তাদের মেয়াদ ছয় বছর পর্যন্ত বাড়ানো যেতে পারে।

বাংলাদেশ থেকে দক্ষ জনবল প্রেরণের এ উদ্যোগ দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও সুদৃঢ় করবে বলে জানায় আইএসপিআর। একই সঙ্গে এতে বাংলাদেশের সদস্যরা আর্থিকভাবে লাভবান হবেন এবং দেশেও বৈদেশিক মুদ্রা অর্জনের সুযোগ বাড়বে।

এ সফরে বাংলাদেশ সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার কাতার সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা, সশস্ত্র বাহিনী ও সামরিক শিল্প সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে বিভিন্ন দ্বিপাক্ষিক বিষয়ে আলোচনা করবেন।

উল্লেখ্য, গত ২১ থেকে ২৫ এপ্রিল বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ‘আর্থনা’ সম্মেলনে যোগ দিতে কাতার সফর করেন।

ওই সফরে কাতার সরকারের শীর্ষ নেতাদের সঙ্গে দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনা হয়। তার ফলপ্রসূ কূটনৈতিক উদ্যোগের ধারাবাহিকতায় বাংলাদেশ ও কাতারের সশস্ত্র বাহিনীর মধ্যে এই গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষরিত হলো।