শিরোনাম
জিন্দাবাজারের শ্রী শ্রী রাধা গোবিন্দ জিউর আখড়া তালাবদ্ধ: আত্মসাত হয়েছে সাড়ে ২৪ কোটি টাকা সিলেটে খু নে র পর পালিয়েছিলেন ১৪ বছর, অবশেষে ধরা আজ থেকে নগরীতে রাত ৯ টায় ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ: ৩১ ডিসেম্বরের মধ্যে পার্কিং স্পেস উন্মোক্ত করতে হবে ভারত বাংলাদেশকে সবসময় আপন মনে করে: হাইকমিশনার খালেদা জিয়াকে লন্ডনে নিতে ঢাকার অনুমতি চাইলো এয়ার অ্যাম্বুল্যান্স ৬ ডিসেম্বর: স্বৈরাচার পতন দিবস তফসিল ঘোষণার তারিখ এখনো ঠিক করেনি ইসি, প্রস্তুতি চলছে আজ হবিগঞ্জ মুক্ত দিবস নির্বাচনি দায়িত্বে নিয়োজিতদের ভোটদানে করণীয় জানালো ইসি একটি দলের অপকর্মের লাল কার্ড দেখাতে প্রস্তুত দেশবাসী: সিলেটে ডা. শফিকুর রহমান

https://www.emjanews.com/

11472

surplus

প্রকাশিত

১৬ নভেম্বর ২০২৫ ২২:১৭

অন্যান্য

অনিবন্ধিত মোবাইল স্বয়ংক্রিয়ভাবে নিবন্ধিত হবে: বিটিআরসি

প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৫ ২২:১৭

ছবি: সংগৃহিত

আগামী ২৬ ডিসেম্বরের পর দেশে সব ধরনের অবৈধ ও অনিবন্ধিত মোবাইল হ্যান্ডসেট নেটওয়ার্কে আর সচল থাকবে না। তবে তার আগেই অনিবন্ধিত মোবাইল ব্যবহারকারীদের জন্য স্বস্তির খবর জানিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

রোববার (১৬ নভেম্বর) পাঠানো এক বার্তায় বিটিআরসি জানায়, ১৬ ডিসেম্বরের পূর্বে মোবাইল নেটওয়ার্কে ব্যবহৃত সব হ্যান্ডসেট- বৈধ, অবৈধ বা ডাটাবেইজে না পাওয়া- স্বয়ংক্রিয়ভাবে নিবন্ধিত হয়ে যাবে এবং ভবিষ্যতেও নেটওয়ার্কে সচল থাকবে।

১৬ ডিসেম্বর থেকে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (NEIR) সিস্টেম চালু হচ্ছে। এই সিস্টেম চালুর আগে যেসব মোবাইল ফোন নেটওয়ার্কে সক্রিয় থাকবে, সেগুলো স্বয়ংক্রিয়ভাবে NEIR–এ যুক্ত হয়ে বৈধ হিসেবে গণ্য হবে।

হ্যান্ডসেটের আইএমইআই নম্বর জানতে ডায়াল করুন: *#06#।