শিরোনাম
ধর্মঘট প্রত্যাহার, ডিপো থেকে তেল উত্তোলন বন্ধ ঘোষণা খুঁটি কম, বিল বেশি: সিলেটের বিদ্যুৎ প্রকল্পে দুর্নীতির অভিযোগ মহানগর পুলিশের সঙ্গে খন্দকার মুক্তাদিরের মতবিনিময় সেচ সুবিধা নিশ্চিত করে কৃষি উৎপাদন বাড়াতে সরকার গুরুত্ব দিচ্ছে: বাণিজ্যমন্ত্রী হরমুজ প্রণালি সংকটেও বাংলাদেশি জাহাজে বাধা দেবে না ইরান সিলেটে র‌্যাবের চিরুনি অভিযানে ‍এক রাতে ধরা ১৬ ছি/ন/তা/ই/কারী সিলেটের একজনসহ পুলিশের ঊর্ধ্বতন ৪ কর্মকর্তাকে বদলি সিলেটে প্রায় ৭শ নারীর হাতে ফ্যামিলি কার্ড: দ্রব্যমূল্য নিয়ে স্বস্তির বার্তা বাণিজ্যমন্ত্রীর ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন: সিলেটে পাচ্ছেন ৬৯৭ জন সিলেটে পেট্রোল পাম্পে হা’মলার প্রতি’বাদে অর্ধদিবস ধর্ম’ঘট

https://www.emjanews.com/

11715

jobs

প্রকাশিত

২৬ নভেম্বর ২০২৫ ১৯:৩৫

চাকুরী

৫০তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করলো পিএসসি

প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৫ ১৯:৩৫

ছবি: সংগৃহিত

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) ৫০তম বিসিএস পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

বুধবার (২৬ নভেম্বর) প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে- এ বিসিএসের মাধ্যমে এক হাজার ৭৫৫ জনকে ক্যাডার পদে নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে স্বাস্থ্য ক্যাডারে সর্বোচ্চ ৬৫০ জন নিয়োগ পাবে।

এ ছাড়া নন-ক্যাডার পদে আরও ৩৯৫ জনকে নিয়োগ দেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

পিএসসি জানায়, ৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা ২০২৬ সালের ৩০ জানুয়ারি অনুষ্ঠিত হবে। লিখিত পরীক্ষা শুরু হবে ৯ এপ্রিল, আর মৌখিক পরীক্ষা শুরু হবে ১০ আগস্ট।

প্রার্থীরা আগামী ৪ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন। আবেদন ফি পরিশোধ করা যাবে ২০২৬ সালের ৩ জানুয়ারি পর্যন্ত।

বিজ্ঞপ্তি প্রকাশের পর বিসিএস প্রস্তুতকারীদের মধ্যে নতুন করে প্রস্তুতি জোরদারের তাগিদ দেখা দিয়েছে।

বিজ্ঞপ্তি দেখতে এখানে ক্লিক করুন