শিরোনাম
নবম জাতীয় পে-স্কেল: নিম্ন আয়ের কর্মচারীদের বেশি সুবিধা, বাড়ছে পেনশনও দায়িত্ব পালন শেষে ব্যারাকে ফিরে যাচ্ছে সেনাবাহিনী: ওয়াকার-উজ-জামান ৬শ কোটি টাকা পরিশোধ করেও ৬ বছর ধরে অচল শাহজিবাজার বিদ্যুৎকেন্দ্র সিলেটে হামের উপসর্গ নিয়ে আরেক শিশুর মৃ/ত্যু সিলেটে বজ্রসহ ভারী বৃষ্টির পূর্বাভাস বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব, গণশুনানিতে বিরোধিতা পশ্চিমবঙ্গে ‘পুশব্যাক’ শুরুর ঘোষণা শুভেন্দুর হাওরে ফসলহানির প্রভাব বাজারে, বাড়তে শুরু করেছে চালের দাম ঈদে নগদ টাকা ও মূল্যবান সম্পদ নিরাপদে রাখতে পুলিশের সহায়তা নিন: এসএমপি সিসিকের ভোটে নেই দলীয় প্রতীক, থাকবে তুমুল প্রতিযোগিতা: কে হবেন মেয়র?

https://www.emjanews.com/

11886

jobs

প্রকাশিত

০২ ডিসেম্বর ২০২৫ ২১:২৬

আপডেট

০২ ডিসেম্বর ২০২৫ ২১:২৭

চাকুরী

৪৬তম বিসিএস: ফল প্রকাশের ৫ দিন পর লিখিত পাস করলেন ৮ পরীক্ষার্থী

প্রকাশ: ০২ ডিসেম্বর ২০২৫ ২১:২৬

ছবি: সংগৃহিত

সরকারি কর্ম কমিশন (পিএসসি) মঙ্গলবার ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষায় ৮ জন পরীক্ষার্থীকে নতুন করে উত্তীর্ণ ঘোষণা করেছে।

কমিশনের পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরীনের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

পূর্বে ২৯ নভেম্বর প্রকাশিত ফলাফলে এই ৮ শিক্ষার্থীর তথ্য অন্তর্ভুক্ত ছিল না।

কমিশনের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৭ নভেম্বর প্রকাশিত ফলাফলের তালিকা থেকে কারিগরি ত্রুটির কারণে এই ৮টি রেজিস্ট্রেশন নম্বর বাদ পড়ে গিয়েছিল। পরে যাচাই-বাছাই শেষে তাদের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ এবং মৌখিক পরীক্ষার জন্য যোগ্য ঘোষণা করা হয়েছে।

উল্লেখিত রেজিস্ট্রেশন নম্বরগুলো হলো- ১১০৪৭৩৭৫, ১১০৫৭৫৩০, ১১১৬০২৯২, ১৪০২৪৭৫৬, ১৫০০৩৭৬৫, ১৮০০৩৫৮৪, ১৮০০৭৩৯১ এবং ১৮০১০২৮২।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, প্রয়োজনীয় ক্ষেত্রে কমিশন প্রকাশিত তথ্য সংশোধনের অধিকার সংরক্ষণ করে। তবে এই ‘কারিগরি ত্রুটি’ সম্পর্কিত বিস্তারিত কিছু জানানো হয়নি।

এর আগে, ২৭ নভেম্বর প্রকাশিত ৪৬তম বিসিএস লিখিত পরীক্ষার ফলাফলে মোট ৪,০৪২ জন প্রার্থীকে মৌখিক পরীক্ষার জন্য উত্তীর্ণ ঘোষণা করা হয়েছিল।