ছবি: সংগৃহীত
দেশে একযোগে পাঁচ জেলার জেলা প্রশাসক (ডিসি) প্রত্যাহার করেছে সরকার।
রোববার (১ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয়-এর সিনিয়র সহকারী সচিব জেতী প্রু স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ নির্দেশনা জারি করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, নিম্নবর্ণিত কর্মকর্তাদের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট পদ থেকে প্রত্যাহারপূর্বক পরবর্তী পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হলো।
প্রত্যাহারকৃত কর্মকর্তারা হলেন- গাজীপুর জেলার জেলা প্রশাসক মোহাম্মদ আলম হোসেন. পঞ্চগড় জেলার জেলা প্রশাসক কাজী মো. সায়েমুজ্জামান, কুষ্টিয়া জেলার জেলা প্রশাসক মো. ইকবাল হোসেন
নেত্রকোনা জেলার জেলা প্রশাসক মো. সাইফুর রহমান, চাঁপাইনবাবগঞ্জ জেলার জেলা প্রশাসক মো. শাহাদাত হোসেন মাসুদ।
প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, জনস্বার্থে জারীকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। তাদের পরবর্তী পদায়ন না হওয়া পর্যন্ত জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত অবস্থায় রাখা হবে।
সরকারি এ সিদ্ধান্ত প্রশাসনিক কার্যক্রমে শৃঙ্খলা ও গতিশীলতা আনবে বলে সংশ্লিষ্ট মহল মনে করছে।
