শিরোনাম
ঈদ যাত্রায় জ্বালানি মূল্য বৃদ্ধির প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী সিলেটের ঐতিহাসিক শাহী ঈদগাহে ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায় বেশির কারখানা শ্রমিকরা বেতন ভাতা পেয়েছেন: আরিফুল হক চৌধুরী যুদ্ধ দীর্ঘমেয়াদী না হলে আপাতত জ্বালানী নিয়ে শঙ্কা নেই: খন্দকার মুক্তাদির সিলেট সীমান্ত দিয়ে ৪ নারীকে কেন নিয়ে গেল ভারতে সিলেটে চলছে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় আ ট ক ৫৯ ইমাম মুয়াজ্জিন ও পুরোহিতদের সম্মানী প্রদান কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সিলেটসহ সারাদেশে কয়েক দিন বৃষ্টির সম্ভাবনা শিক্ষাক্ষেত্রে অবদান রাখা ব্যক্তিদেরই ম্যানেজিং কমিটিতে রাখা হবে: শিক্ষামন্ত্রী ওমানে ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে দুই প্রবাসী নি হ ত

https://www.emjanews.com/

11887

national

প্রকাশিত

০২ ডিসেম্বর ২০২৫ ২১:৪৩

জাতীয়

লটারিতে ৫২৭ থানায় নতুন ওসি চূড়ান্ত

প্রকাশ: ০২ ডিসেম্বর ২০২৫ ২১:৪৩

ছবি: সংগৃহিত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনের জন্য সারা দেশে ৫২৭টি থানায় নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চূড়ান্ত করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে লটারি অনুষ্ঠিত হয় এবং শিগগিরই ওসিরা তাঁদের পদায়ন গ্রহণ করবেন।

পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক (এআইজি-মিডিয়া) এ এইচ এম শাহাদাত হোসেন জানান, লটারিতে স্বরাষ্ট্র উপদেষ্টা ও পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) উপস্থিত ছিলেন। এই লটারি ওসিদের তালিকা চূড়ান্তের ভিত্তি হিসেবে ব্যবহৃত হয়েছে।

পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী, দেশে মোট ৬৩৯টি থানা রয়েছে। এর মধ্যে জেলা পর্যায়ে ৫২৭টি থানা, এবং মহানগর পুলিশের আওতাধীন রয়েছে ১১২টি থানা। লটারিতে মহানগর এলাকার কোনো থানার ওসিকে পদায়ন করা হয়নি।

৫২৭ জন ওসির মধ্যে রেঞ্জ অনুযায়ী পদায়ন করা হয়েছে- সিলেট: ৩৯ জন, ঢাকা: ৯৮ জন, চট্টগ্রাম: ১১১ জন, খুলনা: ৬৪ জন. ময়মনসিংহ: ৩৬ জন, বরিশাল: ৪৬ জন, রাজশাহী: ৭১ জন, রংপুর: ৬২ জন

পুলিশ সদর দপ্তরের সূত্র জানায়, জাতীয় সংসদ নির্বাচনের সামনে মাঠপর্যায়ে সৎ, নিরপেক্ষ ও যোগ্য কর্মকর্তাদের পদায়ন নিশ্চিত করতে ইউনিট প্রধানদের কাছ থেকে যোগ্য কর্মকর্তার তালিকা সংগ্রহ করা হয়। প্রধান উপদেষ্টার নির্দেশক্রমে তালিকাগুলো সংশ্লিষ্ট কমিটির কাছে হস্তান্তর করা হয়। পরে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠকে আলোচনা শেষে চূড়ান্ত তালিকা নিয়ে লটারির মাধ্যমে পদায়ন সম্পন্ন হয়।

এর আগে ২৪ নভেম্বরও লটারির মাধ্যমে আসন্ন নির্বাচনের জন্য ৬৪ জেলার পুলিশ সুপার (এসপি) চূড়ান্ত করা হয়েছিল।