শিরোনাম
নির্বাচন ও গণভোটের জন্য ১২ ফেব্রুয়ারি পর্যন্ত অন্যান্য সব নির্বাচন স্থগিত পোস্টাল ব্যালটে ভোট দিবেন সিলেটের কারাবন্দিরা সরকারি কর্মচারীদের নতুন পে স্কেল স্থগিত ইরানে ইসলামী বিপ্লবের পক্ষে গণজোয়ার, ‘সন্ত্রাসবাদের’ বিরুদ্ধে কঠোর অবস্থান হিমাগার নেই, কৃষকের স্বপ্ন পচে যায় মাঠেই, সবজি বিক্রি হয় পানির দরে পোস্টাল ভোটে প্রতীক বিভ্রান্তি: ব্যালট নিয়ে মালয়েশিয়া প্রবাসীদের আপত্তি সিলেট থেকে উড়ে শিলচরে: বেলুন-কাণ্ডে চাঞ্চল্য বাংলাদেশসহ চার দেশের শিক্ষার্থীদের ভিসা প্রক্রিয়া কঠিন করল অস্ট্রেলিয়া প্রাথমিক শিক্ষক নিয়োগে প্রশ্ন ফাঁসের প্রমাণ মেলেনি, ফল প্রকাশের প্রস্তুতি চলছে যুক্তরাজ্যের সড়কে প্রাণ গেল সিলেটি বংশোদ্ভূত চারজনের

https://www.emjanews.com/

11979

national

প্রকাশিত

০৬ ডিসেম্বর ২০২৫ ১৮:৪৮

জাতীয়

নির্বাচনি দায়িত্বে নিয়োজিতদের ভোটদানে করণীয় জানালো ইসি

প্রকাশ: ০৬ ডিসেম্বর ২০২৫ ১৮:৪৮

ছবি: সংগৃহিত

আগামী জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে নির্বাচনি দায়িত্বে নিয়োজিত এবং নিজ ভোটার এলাকার বাইরে অবস্থানরত সরকারি চাকরিজীবীরা তফসিল ঘোষণার তারিখ থেকে আগামী ২৫ ডিসেম্বর পর্যন্ত ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিজের ভোটাধিকার প্রয়োগের জন্য নিবন্ধন করতে পারবেন।

শনিবার (৬ ডিসেম্বর) নির্বাচন কমিশন (ইসি) থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচনি দায়িত্বে থাকা ভোটার, নিজ ভোটার এলাকা থেকে বাইরে থাকা সরকারি চাকরিজীবী এবং আইনি হেফাজতে থাকা ভোটাররা ২৫ ডিসেম্বর পর্যন্ত পোস্টাল ভোট বিডি অ্যাপ ব্যবহার করে নিবন্ধন করতে পারবেন।

এ বিষয়ে বিস্তারিত জানতে ইসি’র ওয়েবসাইট ভিজিট করতে বলা হয়েছে।

ইসি আরও জানায়, এবার বিদেশ থেকে ভোট দিতে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে ইতোমধ্যে ১ লাখ ৯৮ হাজার ৮৪০ জন প্রবাসী বাংলাদেশি ভোটার নিবন্ধন করেছেন। এর মধ্যে সৌদি আরব থেকে সর্বাধিক নিবন্ধন হয়েছে।