https://www.emjanews.com/

11982

entertainment

প্রকাশিত

০৬ ডিসেম্বর ২০২৫ ১৯:০৭

বিনোদন

বিজয়ের ৫৪ বছর ও ‘থিয়েটার মুরারিচাঁদ’-এর যুগপূর্তিতে পথনাট্য ও সাংস্কৃতিক উৎসব

প্রকাশ: ০৬ ডিসেম্বর ২০২৫ ১৯:০৭

ছবি: সংগৃহিত

বিজয়ের ৫৪ বছর ও ‘থিয়েটার মুরারিচাঁদ’-এর এক যুগ পূর্তি উপলক্ষ্যে আয়োজিত ২ দিনব্যাপী পথনাট্য ও সাংস্কৃতিক উৎসবের প্রথম দিনের অনুষ্ঠান অনুষ্ঠিত হলো উৎসবমুখর পরিবেশে।

শনিবার (৬ ডিসেম্বর) সকাল ১১টায় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- মুরারিচাঁদ কলেজের অধ্যক্ষ প্রফেসর গোলাম আহমেদ খান, বাংলা বিভাগের বিভাগীয় প্রধান ও থিয়েটার মুরারিচাঁদের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক প্রফেসর পান্না বসু, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ও থিয়েটার মুরারিচাঁদের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক জামাল উদ্দিন, উদ্ভিদবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ও মোহনা সাংস্কৃতিক সংগঠনের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক শাহনাজ বেগম, প্রফেসর সুনীল ইন্দু অধিকারী, দায়িত্বপ্রাপ্ত শিক্ষক, কবিতা পরিষদ, বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ও মুরারিচাঁদ কলেজ ডিবেটিং সোসাইটির দায়িত্বপ্রাপ্ত শিক্ষক মোহাম্মদ বিলাল উদ্দিন, ছাতক সরকারি বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক অজয় কৃষ্ণ পাল।

এছাড়াও কলেজের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত থেকে অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলেন।

আনন্দ শোভাযাত্রা ও সম্মিলিত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয় আয়োজনটির।

অতিথিদের মূল্যবান বক্তব্যের পর মুরারিচাঁদ কলেজের অধ্যক্ষ প্রফেসর গোলাম আহমদ খান দুই দিনব্যাপী উৎসবের উদ্বোধন ঘোষণা করেন।

দুপুর ২টা থেকে শুরু হয় সাংস্কৃতিক পর্ব। এ পর্বে অংশগ্রহণ করে কলেজের সংগঠনসমূহ- মোহনা সাংস্কৃতিক সংগঠন, মুরারিচাঁদ কলেজ ডিবেটিং সোসাইটি, এবং রি-ভাইব।

পাশাপাশি আরও অংশ নেয় নৃত্যকলি, নগরনাট, চারণ সাংস্কৃতিক কেন্দ্র ও থিয়েটার বাংলা।

সকলের মনোমুগ্ধকর পরিবেশনা ও দর্শকদের সরব অংশগ্রহণে প্রথম দিনের অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়।

আগামীকালও সাংস্কৃতিক আয়োজন থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।