শিরোনাম
সিলেট-ঢাকা মহাসড়কে গতি, ২০২৯-এ মিলবে নতুন সড়ক প্রতি রাতে ‘হুজুরের কক্ষে’ যেতে বাধ্য দুই শিশু, সিলেটে গ্রেপ্তার মাদ্রাসা শিক্ষক ভারতে কয়লা খনিতে সিলেটের যুবকের মৃ/ত্যু সুনামগঞ্জের ৩ যুবককে কাশ্মীরে পাচার, দফায় দফায় মুক্তিপণ দাবির অভিযোগ সালমান শাহ হ/ত্যা: ডনের আচরণে মিলেছে ‘সংশ্লিষ্টতার আভাস’ সিকৃবির উপাচার্যের অপসারণ দাবিতে টানা তৃতীয় দিনের প্রতিবাদ স্থানীয় সরকার নির্বাচনের তফসিল শিগগিরই, থাকবে সিসিটিভি-বডি ক্যামেরা সিলেট-ঢাকাসহ সকল মহাসড়কে স্লিপার বাস চলাচলে হাইকোর্টের নিষেধাজ্ঞা কিশোরীকে শিকল পরিয়ে নির্যাতনকারী ৩ জন আটক টিকিট কালোবাজারির অভিযোগে আটক পুলিশের ভিডিও করায় সাংবাদিককে হ/ত্যা/র হুমকি!

https://www.emjanews.com/

11984

surplus

প্রকাশিত

০৬ ডিসেম্বর ২০২৫ ১৯:৩০

অন্যান্য

‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধন ২ লাখ ৩১০ প্রবাসীর

প্রকাশ: ০৬ ডিসেম্বর ২০২৫ ১৯:৩০

ছবি: সংগৃহিত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে অংশ নিতে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশ থেকে এখন পর্যন্ত ২ লাখ ৩১০ জন প্রবাসী বাংলাদেশি ভোটার হিসেবে নিবন্ধন করেছেন। এর মধ্যে ১ লাখ ৮১ হাজার ১০৮ জন পুরুষ এবং ১৯ হাজার ২০২ জন নারী।

শনিবার (৬ ডিসেম্বর) দুপুরে নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইটে প্রকাশিত পোস্টাল ভোটিং আপডেটে এ তথ্য জানা গেছে।

ইসির তথ্যে জানা যায়, অ্যাপের মাধ্যমে সর্বোচ্চ আবেদন এসেছে সৌদি আরব থেকে- ৪০ হাজার ৭৬৬ জন।

এরপর যুক্তরাষ্ট্র থেকে ১৯ হাজার ২২৮ জন এবং তৃতীয় সর্বোচ্চ ১১ হাজার ৪৬৫টি আবেদন এসেছে সংযুক্ত আরব আমিরাত থেকে।

প্রবাসীরা আগামী ২৫ ডিসেম্বর পর্যন্ত ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধন করতে পারবেন। এর আগে ইসি জানিয়েছিল, ১৮ ডিসেম্বর পর্যন্ত বিশ্বের সব দেশের জন্য অ্যাপের নিবন্ধন প্রক্রিয়া উন্মুক্ত থাকবে।

তবে পরে সময় বাড়িয়ে ২৫ ডিসেম্বর পর্যন্ত করা হয়েছে।

ইসি প্রবাসী বাংলাদেশিদের নিবন্ধনের সময় সঠিক ঠিকানা দেওয়ার অনুরোধ জানিয়েছে।

এদিকে, আগামী জাতীয় নির্বাচন ও গণভোটে নির্বাচনি দায়িত্বে নিয়োজিত এবং নিজ ভোটার এলাকার বাইরে অবস্থানরত সরকারি চাকরিজীবীরাও তফসিল ঘোষণার দিন থেকে ২৫ ডিসেম্বর পর্যন্ত ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে ভোটাধিকার প্রয়োগের জন্য নিবন্ধন করতে পারবেন।