https://www.emjanews.com/

12000

sylhet

প্রকাশিত

০৭ ডিসেম্বর ২০২৫ ১১:৫৫

আপডেট

০৭ ডিসেম্বর ২০২৫ ১৫:২২

সিলেট

সিলেটে খু নে র পর পালিয়েছিলেন ১৪ বছর, অবশেষে ধরা

প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০২৫ ১১:৫৫

র‌্যাব-৯ ও র‌্যাব-১১ এর একটি যৌথ দল সিলেট জেলার কোম্পানীগঞ্জ থানার হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক এক আসামিকে আটক করেছে। আটককৃত ব্যক্তি— সিলেট জেলার, কোম্পানীগঞ্জ থানার, পুর্নাচ্ছগ্রামের সৈয়দুল ইসলামের ছেলে আলী হোসেন (৪৫)। তিনি ওই হত্যা মামলায় যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত পলাতক ছিলেন বলে র‌্যাব জানিয়েছে।

ঘটনার বিবরণ অনুযায়ী, ২০১১ সালের ২২ আগস্ট সিলেট জেলার কোম্পানীগঞ্জ থানাধীন হায়দরী বাজারসংলগ্ন শামাসি ব্রিজ এলাকায় ভুক্তভোগীর ওপর পূর্বপরিকল্পিত সশস্ত্র হামলা চালানো হয়। এতে ভুক্তভোগী ঘটনাস্থলেই মারা যান। ঘটনার পর দণ্ডপ্রাপ্ত ব্যক্তি আত্মগোপনে চলে যান।

পরে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সিপিএসসি সিলেট এবং র‌্যাব-১১, সিপিসি-১ নারায়ণগঞ্জের একটি যৌথ দল শনিবার (৬ ডিসেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানার কাঁচপুর নয়াবাড়ি এলাকায় অভিযান পরিচালনা করে তাকে আটক করে।

র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার (অতিরিক্ত পুলিশ সুপার) কে. এম. শহিদুল ইসলাম সোহাগ জানান, পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আটক ব্যক্তিকে নারায়ণগঞ্জ জেলার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।